1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
Title :
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াতের গণমিছিল আধুনিকায়নের ছোঁয়ায় তাঁতশিল্পকে সমৃদ্ধ করা হবে, প্রতিমন্ত্রী শরীফুল আলম বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড মেক্সিকোতে Honda NX200 রপ্তানির মাধ্যমে তাদের রপ্তানি পরিধি আরও প্রসারিত করছে লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা নড়াগাতীতে সরকারি খাস জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’ ভারতে বসে রাজনীতি করতে পারবেন না শেখ হাসিনা, সংসদীয় কমিটিকে জানাল মোদি সরকার বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা, আসছে বিনিয়োগকারী প্রতিনিধিদল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেদায়েত লাভের দোয়া

  • আপডেট : রবিবার, ২৩ জুন, ২০২৪, ১০.৩৫ এএম
  • ১৭৫ Time View

মহান আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে ‘হেদায়েত’। কেউ কাউকে হেদায়েত করতে পারেন না। তবে হেদায়েত লাভের জন্য দোয়া করতে পারেন। এটি করার একচ্ছত্র মালিক মহান আল্লাহ। ‘হেদায়েত’ আরবি শব্দ। এর অর্থ হচ্ছে পথপ্রদর্শন। ইমাম রাগেব ইসফাহানি (রহ.) ‘মুফরাদাতুল কোরআনে’ হেদায়েত শব্দের সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘কাউকে গন্তব্যস্থানের দিকে অনুগ্রহের সঙ্গে পথপ্রদর্শন করা।’

নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা (রা.)-এর মায়ের হেদায়েতের জন্য দোয়া করে বলেন, اللَّهُمَّ اهْدِ أُمَّ أَبِيْ هُرَيْرَةَ উচ্চারণ: আল্লাহুম্মাহদি উম্মা আবি হুরায়রা। (মুসলিম: ২৪৯১) (অর্থ:  হে আল্লাহ! আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করুন।

হেদায়েত লাভের কয়েকটি দোয়া আছে, যেগুলো আমল করলে সহজেই সঠিক পথ পাওয়া যায় —

এক. اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
উচ্চারণ: ইহদিনাস সিরাতাল মুসতাকিম। (সুরা ফাতিহা) (অর্থ: (হে আল্লাহ!) আমাদেরকে সরল পথ দেখান।)

দুই. اللَّهُمَّ إِنِي أَسْأَلُكَ الهُدَى، وَالتُّقَى، وَالعفَافَ، والغنَى‎
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াততুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। (তিরমিজি) (অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে সুপথ, আল্লাহভীতি,  চরিত্রের নির্মলতা ও অভাব মুক্তির প্রার্থনা করছি।)

তিন. اللَّهُمَّ أَلْهِمْنِي رُشْدِي، وَأَعِذْنِي مِنْ شَرِّ نَفْسِي
উচ্চারণ: আল্লাহুম্মা আলহিমনি রুশদি, ওয়া আয়িজনি মিন শাররি নাফসি। (তিরমিজি) (অর্থ: হে আল্লাহ! আমাকে হেদায়েত দান করুন এবং নফসের অনিষ্ট থেকে আমাকে রক্ষা করুন। )

চার. اللَّهُمَّ مُصَرِّفَ القُلُوبِ صَرِّفْ قُلُوبَنَا عَلَى طَاعَتِكَ
উচ্চারণ: ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তয়াতিকা। (মুসলিম) (অর্থ: হে হৃদয়সমূহের পরিবর্তনকারী! আমাদের হৃদয়গুলোকে আপনার আনুগত্যের দিকে ঘুরিয়ে দিন।)

পাঁচ.  ‎رَبَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ
উচ্চারণ: রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাবলানা মিল্লাদুনকা রহমাতান, ইন্নাকা আন্তাল ওয়াহহাব। (সুরা আল ইমরান, আয়াত: ৮) (অর্থ: হে আমাদের রব! আপনি হেদায়েত করার পর আমাদের অন্তরসমূহ বাঁকা করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদের রহমত দান করুন।)

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com