
খুলনায় পৃথক বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। এরা হলেন, পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে ডেউবুনিয়ার গ্রামের পতিত মণ্ডলের ছেলে শ্রীকান্ত মণ্ডল (২৫) এবং বটিয়াঘাটা উপজেলার খারাবাদ গ্রামের মনি চৌকিদারের ছেলে আল মামুন (১৭)।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, শ্রীকান্ত মণ্ডল বৃহস্পতিবার (২০ জুন) বিকাল ৪টার দিকে ডেউবুনিয়ার মাছের ঘেরের ঝুপড়ি ঘরে অবস্থান করছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে খুঁজতে বের হলে ঘেরের ঘর থেকে তার লাশ উদ্ধার করে। শ্রীকান্ত স্থানীয় সঞ্জয় মণ্ডলের মৎস্য ঘেরে দীর্ঘ দিন ধরে দিনমজুর হিসেবে কাজ করতেন।
অপরদিকে, বটিয়াঘাটা থানার ওসি রিপন মণ্ডল জানান, বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে আকাশে মেঘ দেখে আল মামুন খারাবাদ গ্রামের কড়িয়া ভিটায় গরু আনতে যায়। এ সময় বৃষ্টি শুরু হয়। ফাঁকা বিলে নিরাপদ স্থান না পেয়ে দ্রুত বাড়ি ফিরে আসার সময় বজ্রপাতে আল মামুন মারা যায়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved