1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালেতে আগামীর নেতৃত্বকে পুরস্কৃত করলো ইউনিলিভার Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স

ন্যাশনাল টি’র নতুন শেয়ারের আবেদন জমার সময়সূচি প্রকাশ

  • আপডেট : বুধবার, ১৯ জুন, ২০২৪, ১.৩২ পিএম
  • ৫৬৫ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড বিদ্যমান শেয়ারহোল্ডারদের মধ্যে নতুন শেয়ার ইস্যু করে কোম্পানির মূলধন বাড়াবে। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারে প্রিমিয়াম নেবে ১০৯ টাকা ৫৩ পয়সা, তাতে শেয়ারের অফার মূল্য দাঁড়ায় ১১৯ টাকা ৫৩ পয়সা। এর মাধ্যমে কোম্পানিটি ২৭৯ কোটি ৭০ লাখ টাকা সংগ্রহ করবে।

নতুন শেয়ারের আবেদন ও টাকা জমা নেওয়ার সময়সূচি ঘোষণা করেছে ন্যাশনাল টি। এটি আগামী ১৯ জুন শুরু হবে, চলবে ১৯ আগস্ট পর্যন্ত।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ন্যাশনাল টি কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২২ সালের সেপ্টেম্বর মাসে নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানির পরিশোধিত মূলধন ৬ কোটি ৬০ লাখ টাকা থেকে ৩০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেয়। সরকার, আইসিবি, সাধারণ বীমা করপোরেশন, কোম্পানির পরিচালক ও সাধারণ শেয়ারহোল্ডারদের মধ্যের ভিন্ন ভিন্ন হারে নতুন শেয়ার ইস্যু করা হবে। মোট ইস্যুকৃত শেয়ারের সংখ্যা হবে ২ কোটি ৩৪ লাখ। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয় ১৫ মে, ২০২৩।

বাংলাদেশ সরকার ও সাধারণ বীমা করপোরেশন বিদ্যমান প্রতি ১টি শেয়ারের বিপরীতে ৪.৪৩টি শেয়ার পাবে। এদের বিপরীতে মোট ১ কোটি ২৪ লাখ ৮০ হাজার ১২০টি।

অন্য পরিচালকদের বিপরীতে ১৩ লাখ ৮০ হাজার ৮২৬টি শেয়ার ইস্যু করা করা হবে। এরা বিদ্যমান ১টি শেয়ারের বিপরীতে ৩.২১টি করে শেয়ার পাবেন।

সাধারণ বিনিয়োগকারীদের জন্য বিদ্যমান ১টি শেয়ারের বিপরীতে ২.৮৫ টি করে নতুন শেয়ার ইস্যু করা হবে, যার মোট সংখ্যা হবে ৯৫ লাখ ৩৯ হাজার ৫৪টি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com