1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের আওতায় আসছে প্রায় সাড়ে তিন লাখ পরিবর; তথ্য সংগ্রহে নিয়োজিত ৪৮০ জন কর্মী, থাকবে ৪৮ জন নিয়মিত সুপারভাইজার চুয়াডাঙ্গায় বিএডিসির বীজ ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত এবি ব্যাংকের নতুন প্রোডাক্ট ‘এবি সেঞ্চুরি’ উদ্বোধন উপায়-এর বিভিন্ন ক্যাম্পেইনের বিজয়ীরা পেলেন নগদ পুরস্কার মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ দুর্যোগ ও ত্রাণমন্ত্রীর কুমিল্লায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক-৩৫৩ সিলেট জুড়ে বেড়েছে দারিদ্র্যের হার, পিছিয়ে পড়েছে শিক্ষাক্ষেত্রে ত্রৈমাসিক ব্যবসায়িক পর্যালোচনা সভায় কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি চলন্ত গাড়ি থেকে লাফ দিয়েও বাঁচলেন না নূর আলম, মাহিন্দ্র ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে নিহত

মূলধন বাড়ানোর অনুমতি পেল আল-আমিন কেমিক্যাল

  • আপডেট : রবিবার, ১৬ জুন, ২০২৪, ১১.১৬ এএম
  • ৭৩৩ Time View

পুঁজিবাজারে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে পরিশোধিত মূলধন বাড়ানোর বিষয়ে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটি আড়াই কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ২৫ কোটি টাকা মূলধন বাড়াবে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, বর্তমানে আল-আমিন কেমিক্যালের পরিশোধিত মূলধন ৫ কোটি টাকা। ২৫ কোটি টাকা মূলধন বৃদ্ধির পর এর পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকায় উন্নীত হবে। ইস্যুর অনুমোদন পাওয়া প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা।

২০২২ সালে ওটিসি মার্কেটের কোম্পানি আল-আমিন কেমিক্যালের মালিকানা কিনে নেন ক্রিকেটার সাকিব-আল হাসান ও পুঁজিবাজারের বিনিয়োগকারী সরকারি কর্মকর্তা আবুল খায়ের হিরুর মালিকানাধীন প্রতিষ্ঠান। কোম্পানিটির ৪৮ শতাংশ শেয়ার কিনেছেন তারা।

ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ২০০২ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ডিএসইর তথ্যানুসারে বর্তমানে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের কাছে ৮১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১১ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৮ শতাংশ শেয়ার রয়েছে। ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির ৫ লাখ ৯০ হাজার টাকা কর-পরবর্তী মুনাফা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com