1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের আওতায় আসছে প্রায় সাড়ে তিন লাখ পরিবর; তথ্য সংগ্রহে নিয়োজিত ৪৮০ জন কর্মী, থাকবে ৪৮ জন নিয়মিত সুপারভাইজার চুয়াডাঙ্গায় বিএডিসির বীজ ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত এবি ব্যাংকের নতুন প্রোডাক্ট ‘এবি সেঞ্চুরি’ উদ্বোধন উপায়-এর বিভিন্ন ক্যাম্পেইনের বিজয়ীরা পেলেন নগদ পুরস্কার মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ দুর্যোগ ও ত্রাণমন্ত্রীর কুমিল্লায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক-৩৫৩ সিলেট জুড়ে বেড়েছে দারিদ্র্যের হার, পিছিয়ে পড়েছে শিক্ষাক্ষেত্রে ত্রৈমাসিক ব্যবসায়িক পর্যালোচনা সভায় কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি চলন্ত গাড়ি থেকে লাফ দিয়েও বাঁচলেন না নূর আলম, মাহিন্দ্র ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে নিহত

ভিআইপিবি ফিক্সড ইনকাম ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

  • আপডেট : শুক্রবার, ১৪ জুন, ২০২৪, ২.৩৫ পিএম
  • ৩১২ Time View

দেশের অন্যতম শীর্ষ সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোাম্পানি লিমিটেড আরও একটি মিউচুয়াল ফান্ড বাজারে আনছে। ফান্ডটির নাম-ভিআইপিবি ফিক্সড ইনকাম ফান্ড।

বৃহস্পতিবার (১৩ জুন) ফান্ডটির খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯১২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, ভিআইপিবি ফিক্সড ইনকাম ফান্ড হবে একটি বেমেয়াদি মিউচুয়াল ফান্ড (Open-end Mutual Fund)। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা হিসেবে ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আড়াই কোটি টাকা দিয়েছে। বাকি ২২ কোটি ৫০ লাখ টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। ট্রাস্টি ও কাস্টডিয়ানের দায়িত্বে রয়েছে যথাক্রমে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ব্র্যাক ব্যাংক পিএলসি।

বর্তমানে ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোাম্পানি লিমিটেড পাঁচটি বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড পরিচালনা করছে। নতুন ফান্ডটি যুক্ত হলে ফান্ড সংখ্যা বেড়ে ৬টি হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com