1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

লেনদেনের শীর্ষে ক্রিস্টাল ইন্স্যুরেন্স

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ৪.০৮ পিএম
  • ২৭৬ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৬টি কোম্পানির ৪২৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৩ জুন) ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ২২ কোটি ৮৯ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বিচ হ্যাচারি লিমিটেডের আজ ২২ কোটি ৪৪ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৫ কোটি ৯২ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, লাভেলো আইসক্রিম, সী পার্ল হোটেল, সেন্ট্রাল ফার্মা এবং ইজেনারেশন লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com