শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি কাশিপুরে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন বীরগঞ্জ কালব এর ১৭তম বার্ষিক সাধারণ সভা ভুন্ডল ভবিষ্যতের লক্ষ্যে বিনিয়োগের মাধ্যমে সিঙ্গার বাংলাদেশ-এর ধারাবাহিক প্রবৃদ্ধি অব্যাহত জ্বালানি তেলসহ সকল সংকট সমাধানের দাবিতে নতুনধারার সমাবেশ অনুষ্ঠিত সিলেট বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা ২০২৬ ঢাকা বাইক শো-তে সিএফএমওটিও (CFMOTO) নিয়ে এলো ‘জিহো’ (ZEEHO) এবং নতুন মোটরসাইকেল লাইনআপ সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে নব যোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের মত বিনিময় বিশেষ অভিযানে ২১লক্ষ ২১হাজার টাকা মূল্যের ৭০কেজি ৭০০গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৩,৭০,৫০০/টাকা সহ ০২জন মাদক সম্রাটকে গ্রেফতার করেছে র‌্যাব-১

ক্যাপিটাল গেইনে কর আরোপ প্রস্তাব থাকছেনা চূড়ান্ত বাজেটে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ২৬২ Time View

বর্তমান পুঁজিবাজার পরিস্থিতি ও বিনিয়োগকারীদের স্বার্থের কথা চিন্তা করে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শেয়ারবাজারে বিনিয়োগের ক্যাপিটাল গেইনের (মূলধনি মুনাফা) ওপর যে ট্যাক্স আরোপের প্রস্তাব করা হয়েছে তা বাতিল করা হচ্ছে।

চূড়ান্ত বাজেটে এ প্রস্তাবটি থাকছেনা বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বিনিয়োগকারীদের ক্যাপিটাল গেইনে ৫০ লাখ টাকার উপরে ট্যাক্স আরোপের প্রস্তাব শেয়ারবাজারের বর্তমান মন্দা পরিস্থিতি এবং বিনিয়োগকারীদের জন্য বাড়তি চাপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আর তাই এনবিআর চেয়ারম্যান মো. রহমাতুল মুনিম ও বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ইতোমধ্যে এ বিষয়ে পারস্পরিক কথা বলেছেন। তারা একমত হয়েছেন যে, চূড়ান্ত বাজেটে ৫০ লাখ টাকার উপরে ক্যাপিটাল গেইনে ট্যাক্স রাখা হবে না।

বাজার সংশ্লিষ্টরা বলছে, প্রস্তাবিত বাজেটের অর্থবিলে ৫০ লাখ টাকা পর্যন্ত ক্যাপিটাল গেইনে কর আরোপ না করার প্রস্তাব করা হয়েছে। তবে ৫০ লাখ টাকার উপরে ক্যাপিটাল গেইনে ট্যাক্স দিতে হবে। আর তাই এ সিদ্ধান্ত বিনিয়োগকারীদের জন্য বাড়তি বোঝা হিসেবে দেখা দিবে। এতে শেয়ারবাজারের প্রতি আরও অনীহা দেখা দিতে পারে।

সূত্র মতে, গত এক মাসের বেশি সময় ধরে শেয়ারবাজারে এই ক্যাপিটাল গেইনে (মূলধনি মুনাফা) ট্যাক্স আরোপের সিদ্ধান্ত নিয়ে চরম অস্থিরতা বিরাজ করছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ড. হাফিজ মোহাম্মদ হাসান বাবুসহ শেয়ারবাজার সংশ্লিষ্টরা দীর্ঘদিন থেকে ক্যাপিটাল গেইনের ওপর কর আরোপ বিনিয়োগকারীদের জন্য বাড়তি বোঝা বা চাপ হিসেবে উল্লেখ করেছেন। প্রস্তাবিত বাজেটের আগে ড. হাফিজ মোহাম্মদ হাসান বাবু এক সেমিনারে বলেছেন, ক্যাপিটাল গেইনের ওপর কর আরোপ করা হলে তা বিনিয়োগকারীদের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। তারপরও প্রস্তাবিত বাজেটে শেয়ারবাজারে বিনিয়োগের ক্যাপিটাল গেইনে ৫০ লাখ টাকার উপরে ট্যাক্স আরোপের প্রস্তাব করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS