
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লংকাবাংলা ফিন্যান্সের শেয়ারহোল্ডারদের ১২ ডিজিটের টিআইএন নম্বর হালনাগাদের আহ্বান জানানো হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, লংকাবাংলার শেয়ারহোল্ডারদের ১২ ডিজিট ই-টিআইএন নম্বর, বিও হিসাব, ঠিকানা এবং মোবাইল নম্বর হালনাগাদ করতে হবে। বিনিয়োগকারীদের নিজ নিজ ডিপি থেকে এই তথ্যগুলো হালনাগাদ করতে হবে।
কোম্পানিটির রেকর্ড ডেট আগামী ৯ মে নির্ধারণ করা হয়েছে। রেকর্ড ডেটের আগেই এই তথ্যগুলো হালনাগাদ করতে হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved