1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

লেনদেনের শীর্ষে ইউনিলিভার

  • আপডেট : বুধবার, ১২ জুন, ২০২৪, ৪.১৯ পিএম
  • ২৭৭ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৫টি কোম্পানির ৩৫০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে ইউনিলিভার কমজ্যুমার কেয়ার লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১২ জুন) ইউনিলিভারের ১৭ কোটি ৮৭ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লাভেলো আইসক্রিমের আজ ১৫ কোটি ৪৫ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৩ কোটি ৬৪ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সী পার্ল হোটেল।

তালিকায় থাকা কোম্পানিগুলো- এশিয়াটিক ল্যাবরেটরিজ, ওরিয়ন ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, ইজেনারেশন, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ফার্মা এবং ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com