1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালেতে আগামীর নেতৃত্বকে পুরস্কৃত করলো ইউনিলিভার Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স

জমি ক্রয়ের অনুমতি চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে এমটিবির আবেদন

  • আপডেট : বুধবার, ১২ জুন, ২০২৪, ১২.৩৯ পিএম
  • ২০৮ Time View

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি জমি ক্রয়ের অনুমতির জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছে। ব্যাংকটি প্রধান কার্যালয় স্থাপনের জন্য নিজস্ব ভবন নির্মাণের লক্ষ্যে এ জমি ক্রয় করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ১১ জুন কোম্পানিটি বাংলাদেশ ব্যাংকের কাছে জমি ক্রয়ের আবেদন করে। প্রধান কার্যালয়ের জন্য রাজধানীর বেরাইদে নিজস্ব ভবন নির্মাণের লক্ষ্যে ৩ বিঘা (৬০ কাঠা) জমি ক্রয় করবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। প্রতি কাঠা জমির দাম পড়বে এক কোটি ৮০ লাখ টাকা। সব মিলিয়ে মোট জমির দাম দাঁড়াবে ১০৮ কোটি টাকা। মূল্য সংযোজন কর (ভ্যাট), ট্যাক্স, ও রেজিস্ট্রেশন ফির খরচের বাইরে।

এর আগে, ২৪ এপ্রিল অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় জমি ক্রয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৩ জুন অনুষ্ঠিত ব্যাংকের ২৫ তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করে ব্যাংকটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com