1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

  • আপডেট : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ৪.০৬ পিএম
  • ২১৭ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ কোম্পানির মধ্যে ৫১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১১ জুন) এশিয়াটিক ল্যাবের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা বা ৭ দশমিক ৫১ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইউনিক হোটেলের শেয়ারদর আগের দিনের তুলনায় ৫ দশমিক ৫৬ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৩ দশমিক ৭৬ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড।

তালিকায় উঠে আসা কোম্পানিগুলো- জেএমআই হসপিটাল, উত্তরা ব্যাংক, প্রগতি ইন্স্যুরেন্স, নাভানা ফার্মা, মতিন স্পিনিং, তমিজউদ্দিন টেক্সটাইল এবং এটলাস বাংলাদেশ লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com