পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের ফু-ওয়াং সিরামিক ইন্ডাষ্ট্রি লিমিটেডের প্রথম প্রান্তিক (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.০৯ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৫১ টাকা। গত অর্থবছরের একই সময়ে এনওসিএফপিএস ছিল ০.৪৭ টাকা।
৩০ সেপ্টেম্বর ২০২১ অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১১.৭৮ টাকা।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved