1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
Title :
প্রশিক্ষণ ও সার্টিফিকেশন নিয়ে কাজ করবেন মিউচুয়াল ফান্ড এজেন্টরা তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর অর্থনীতিতে ২০২৬ সালের নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড কার স্বার্থে টমেটো আমদানি বন্ধ: চোরাই পথে আসছে টমেটো, কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত সুরক্ষায় ভিভো ওয়াই৩২ দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের আওতায় আসছে প্রায় সাড়ে তিন লাখ পরিবার; তথ্য সংগ্রহে নিয়োজিত ৪৮০ জন কর্মী, থাকবে ৪৮ জন নিয়মিত সুপারভাইজার

রেসের ফান্ডের ব্লক লেনদেনে নিষেধাজ্ঞা প্রত্যাহার

  • আপডেট : সোমবার, ১০ জুন, ২০২৪, ১০.৩১ এএম
  • ১৪২ Time View

স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বাংলাদেশ রেস অ্যাসেট ম্যানেজমেন্ট পরিচালিত সব মেয়াদি মিউচুয়াল ফান্ডের (Close-end Mutual Fund) ইউনিট কেনাবেচায় আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল রোববার (৯ জুন) এ নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আজ (১০ জুন) থেকে ফান্ডগুলোর উপর কোনো নিষেধাজ্ঞা থাকবে না। বিদ্যমান নিয়মে ফান্ডগুলোর লেনদেন চলবে।

গতকাল বিএসইসি রেস পরিচালিত মেয়াদি মিউচুয়াল ফান্ডগুলোর জন্য নাম উল্লেখ করে যে নির্দেশনা জারি করেছিল, তাতে বলা হয়েছিল ৯ জুন থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ব্লক মার্কেটে ফান্ডগুলোর লেনদেন বন্ধ থাকবে।

হঠাৎ করে কেন ব্লক মার্কেটে ফান্ডগুলোর ইউনিট কেনাবেচায় নিষেধাজ্ঞা দেওয়া হয়ছিল, আবার মাত্র একদিনের মাথায় কেন তা প্রত্যহার করা হল সে বিষয়ে কিছু বলেনি বিএসইসি। ব্ষিয়টি বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক কৌতুহল ও প্রশ্নের জন্ম দিয়েছে।

বর্তমানে রেস পরিচালিত ৯টি মিউচুয়াল ফান্ড স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত আছে। ফান্ডগুলো হচ্ছে-এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com