1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
Title :
প্রশিক্ষণ ও সার্টিফিকেশন নিয়ে কাজ করবেন মিউচুয়াল ফান্ড এজেন্টরা তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর অর্থনীতিতে ২০২৬ সালের নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড কার স্বার্থে টমেটো আমদানি বন্ধ: চোরাই পথে আসছে টমেটো, কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত সুরক্ষায় ভিভো ওয়াই৩২ দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের আওতায় আসছে প্রায় সাড়ে তিন লাখ পরিবার; তথ্য সংগ্রহে নিয়োজিত ৪৮০ জন কর্মী, থাকবে ৪৮ জন নিয়মিত সুপারভাইজার

ডেসকোর ৬০৭ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার অনুমোদন

  • আপডেট : রবিবার, ৯ জুন, ২০২৪, ৯.৪৫ পিএম
  • ২৩৩ Time View

পুঁজিবাজারে ব্যাংকিং খাতে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) ৬০৭ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার ১৩০ টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (০৯ জুন) বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯১১তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।

বিএসইসি সূত্রে জানা যায়, ডেসকোর ৬০৭ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার ১৩০ টাকার এই প্রেফারেন্স শেয়ার হবে ই-রিডিমেবল, নন-কমিউলেটিভ। যার কর পরবর্তী নিট মুনাফা হবে ১৫ শতাংশ।

সম্পূর্ণ টাকার শেয়ার বাংলাদেশ সরকারের পক্ষে ইস্যু করা হবে। যার প্রতিনিধিত্ব করবে বিদুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদুৎ বিভাগের সচিব।

সেক্ষেত্রে, সরকারকে প্রদত্ত লভ্যাংশের হার হবে মোট মূলধনের শতকরা হারের ওপর ভিত্তি করে অগ্রাধিকার শেয়ার মালিকদের জন্য কর পরবর্তী নিট মুনাফার অনুমিত শেয়ার এর ১৫% অর্থ্যাৎ সরকারের অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ= { (অগ্রাধিকার শেয়ার মূলধন)/ (সাধারণ শেয়ার মূলধন। অগ্রাধিকার শেয়ার মূলধন)) কর পরবর্তী নিট মুনাফা ১৫ শতাংশ ।

উল্লেখ্য, সরকার ১৯৯৭ সাল হতে ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন উন্নয়নে ডেসকোকে ৬০৭ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার ১৩০ টাকা দিয়েছে। যা এতদিন কোম্পানির আর্থিক বিবরণীতে সরকারি ইক্যুইটি হিসেবে দেখানো হতো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com