1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
Title :
প্রশিক্ষণ ও সার্টিফিকেশন নিয়ে কাজ করবেন মিউচুয়াল ফান্ড এজেন্টরা তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর অর্থনীতিতে ২০২৬ সালের নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড কার স্বার্থে টমেটো আমদানি বন্ধ: চোরাই পথে আসছে টমেটো, কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত সুরক্ষায় ভিভো ওয়াই৩২ দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের আওতায় আসছে প্রায় সাড়ে তিন লাখ পরিবার; তথ্য সংগ্রহে নিয়োজিত ৪৮০ জন কর্মী, থাকবে ৪৮ জন নিয়মিত সুপারভাইজার

৫ শতাংশ স্টক লভ্যাংশ দেবে রূপালী ব্যাংক

  • আপডেট : শনিবার, ৮ জুন, ২০২৪, ১১.১৬ পিএম
  • ২৭১ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি রূপালী ব্যাংক পিএলসি ২০২৩ সালের সমাপ্ত হিসাববছরের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।

শনিবার (৮ জুন) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (Consolidated EPS) হয় ১ টাকা ৩৫ পয়সা, যা আগের বছরের চেয়ে ১২১ শতাংশ বেশি।

লভ্যাংশ দেওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমতি না থাকায় ভাল আয় করা সত্ত্বেও ওই বৈঠক থেকে কোনো লভ্যাংশ ঘোষণা করা হয়নি। পরবর্তীতে সাধারণ শেয়ারহোল্ডারদের স্বার্থে লভ্যাংশ ঘোষণার সুযোগ চেয়ে ব্যাংকটির পক্ষ থেকে আবেদন করা হলে বাংলাদেশ ব্যাংক তা অনুমোদন করে। এর আলোকেই আজ পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

এদিকে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি- মার্চ) ব্যাংকটির সমন্বিতভাবে ইপিএস হয়েছে ৪৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৩৮ পয়সা। এককভাবে প্রথম প্রান্তিকে ইপিএস বেড়েছে ৪৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৩০ পয়সা। সে হিসেবে এককভাবে ব্যাংকটির আলোচ্য সময়ে ইপিএস বেড়েছে ৪৬ শতাংশ।

মার্চ প্রান্তিক শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ০৭ পয়সা। ২০২২ সালে ব্যাংকটি বিনিয়োগকারীদের কোন ধরনের লভ্যাংশ প্রদান করেনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com