
জিলহজ মাসের চাঁদ ও ঈদুল আজহার দিন নির্ধারণে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
শুক্রবার (৭ জুন) বাদ-মাগরিব বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই সভা বসবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
এদিকে, বৃহস্পতিবার (৬ জুন) সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এ অবস্থায় ৭ জুন জিলহজ মাসের প্রথম দিন, ১৫ জুন পবিত্র আরাফাহ দিবস (হজ) এবং ১৬ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সুপ্রিম কোর্ট।
প্রসঙ্গ: সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হয়। সে ধারাবাহিকতায় ১৭ জুন বাংলাদেশে ঈদ হওয়ার কথা। তবে বিষয়টি নিশ্চিত হতে আজ সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ নম্বরে ফোন করে এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved