1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১১টি গাঁজা গাছসহ একজন গ্রেপ্তার, ভূঞাপুরে গাঁজা চাষীর স্বপ্নভঙ্গ করল প্রশাসন ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শেষ

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ১০.১৯ পিএম
  • ১৬০ Time View

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে শেষ দিনের মতো ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার (৬ জুন) বিক্রি করা হয়েছে ১৬ জুনের বিভিন্ন ট্রেনের টিকিট। এদিন সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাড়ে আট ঘণ্টায় ঢাকা থেকে সাড়ে ২৪ হাজারের বেশি আসনের টিকিট বিক্রি হয়েছে। আর সারাদেশে বিক্রি হয়েছে ৩৭ হাজারের বেশি আসনের টিকিট।

বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন জেভির একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রের তথ্যমতে, সকাল ৮টায় টিকিট বিক্রি শুরুর পর থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে আন্তঃনগর ট্রেনের ৩৭ হাজার ৪১০টি আসনের টিকিট বিক্রি হয়েছে। এ দিনের জন্য সারাদেশে ট্রেনের মোট আসন সংখ্যা এক লাখ ৪৮ হাজার ৩৩৯টি।

এদিকে শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ২৪ হাজার ৫৪৩টি আসনের টিকিট বিক্রি হয়েছে। এ দিন ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যের ট্রেনের আসন সংখ্যা ৩০ হাজার ৩৯৯টি। পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিটের জন্য সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ৬৪ লাখবার ওয়েবসাইটে হিট করেছেন টিকিট প্রার্থীরা। অন্যদিকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিটের জন্য দুপুর ২টা থেকে আড়াই মধ্যে ৫৭ লাখবার ওয়েবসাইটে হিট করেছেন টিকিট প্রার্থীরা।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ১৭, ১৮ ও ১৯ এপ্রিলের টিকিট বিক্রয় করা হবে। যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ আসনের টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com