1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ৫.১৮ পিএম
  • ২১৭ Time View

পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। প্রস্তাবনা অনুযায়ী কোনো প্রশ্ন ছাড়াই কালো টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করা যাবে।

আজ বৃহস্পতিবার (৬ জুন) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশের সময় এ প্রস্তাব করেন।

এর আগে, ২০১৫ সালে বিনিয়োগকারীদের জন্য স্টক, মিউচুয়াল ফান্ড, বন্ড ও ডিবেঞ্চার বিক্রির করে লাভ করলে তার ওপর কর অব্যাহতি দেওয়া হয়েছিল।

এছাড়া, পুঁজিবাজারে শেয়ার বিক্রি করে লাভ হলে বিনিয়োগকারীদের কর দিতে হবে। লাভ যদি ৫০ লাখ টাকা ছাড়িয়ে যায় ১৫ শতাংশ কর দিতে হবে বলে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে উপস্থাপন করা হয়েছে।

তালিকাভুক্ত কোম্পানির পৃষ্ঠপোষক ও পরিচালকরা বর্তমানে শেয়ার হস্তান্তর থেকে মূলধনী লাভের ওপর উৎসে ৫ শতাংশ কর দিয়ে থাকেন। এবারের বাজেটে এ হার বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে।

তবে, শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে বাবা-মা এবং সন্তানের মধ্যে কিংবা স্বামী-স্ত্রীর মধ্যে শেয়ার দানের ভিত্তিতে যদি দেওয়া হয় তাহলে কর আরোপ করা হবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com