1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় মূলহোতা বিদেশি পিস্তলসহ অপু গ্রেপ্তার ভৈরব ও কুলিয়ারচর থানার সমন্বয়ে টাস্কফোর্সের যৌথ অভিযানে আটক ২ এবি ব্যাংকের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ কার্যক্রমের উদ্বোধন ভৈরবে পাগলের কান্ড; অল্পের জন্য রক্ষা পেল দোকানপাট আর ৩৩ কেভি সঞ্চালন লাইন সিলেটে বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে আর বাধা নেই: শিক্ষামন্ত্রী আজ ডিএসইতে ১ হাজার ৪৩৯ কোটি টাকা লেনদেন আবারও দেশের বাজারে বাড়ল সোনার দাম মোহাম্মদ শাহিন উদ্দিন রোটারী ক্লাব অব সোনারগাঁও ঢাকার সভাপতি নির্বাচিত ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়

ঈদের আগে বেতন-বোনাস পরিশোধের আহ্বান

  • আপডেট : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ৯.৩১ পিএম
  • ১৪২ Time View

প্রতি বছর বিভিন্ন সময়ে বকেয়া বেতনের দাবিতে, বিশেষ করে ঈদের আগে পোশাকশ্রমিকদের বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করতে দেখা যায়। এ প্রেক্ষাপটে শ্রমিকদের সময়মতো ন্যায্য মজুরি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

মঙ্গলবার (৪ জুন) জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানান কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

তিনি বলেন, যথাসময়ে নির্ধারিত মজুরি নিশ্চিত করা প্রতিটি প্রতিষ্ঠানের দায়িত্ব। শ্রমিক অধিকার সুরক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এর বিকল্প নেই। প্রাপ্য মজুরিই তাদের জীবিকার একমাত্র অবলম্বন। কিন্তু প্রাপ্য মজুরি যথাসময়ে না পাওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

সম্প্রতি জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন সংগঠন পোশাকশ্রমিকদের পক্ষে মে মাসের প্রাপ্য বেতন ও ঈদুল আজহার বোনাস পরিশোধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে। ওই বিক্ষোভ সমাবেশ ও মিছিল কমিশনের নজরে এসেছে।

প্রতি বছর বিভিন্ন সময়ে বকেয়া বেতনের দাবিতে এবং বিশেষ করে ঈদের আগে পোশাকশ্রমিকদের বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করতে দেখা যায়। এ প্রেক্ষাপটে শ্রমিকদের সময়মত ন্যায্য মজুরি নিশ্চিতকরণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

এ বিষয়ে চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, মানবাধিকার এবং শ্রম অধিকারের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। ১৯৪৮ সালে ঘোষিত জাতিসংঘের সর্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্রের ধারা-২৩ এ ন্যায্য ও অনুকূল পারিশ্রমিক লাভের অধিকারের কথা উল্লেখ রয়েছে।

এক্ষেত্রে আমাদের সাংবিধানিক প্রতিশ্রুতি ও আইনি বাধ্যবাধকতাও রয়েছে। যথাসময়ে নির্ধারিত মজুরি নিশ্চিত করা প্রতিটি প্রতিষ্ঠানের দায়িত্ব। শ্রমিক অধিকার সুরক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এর বিকল্প নেই। প্রাপ্য মজুরিই তাদের জীবিকার একমাত্র অবলম্বন। এক্ষেত্রে, প্রাপ্য মজুরি যথাসময়ে না পাওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী যাতে শ্রমিকদের ব্যবহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে এবং শ্রমিকদের অধিকার সুরক্ষিত থাকে, সে বিষয়টি বিবেচনায় রেখে ঈদুল আজহার ছুটি শুরুর আগেই শ্রমিকদের মে মাসের বেতন এবং ঈদুল আজহার বোনাস পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছে কমিশন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com