1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
Title :
ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের যাত্রা শুরু   ৭ জুন থেকে ঢাকায় লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা রাজস্ব আয়ের খাত নয় টেলিযোগাযোগকে সেবার খাত হিসেবে দেখার আহ্বান টিক্যাবের গাইবান্ধায় ‘আমরা জুলাই যোদ্ধা’ জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত আজ উন্মোচিত হচ্ছে YADEA-এর নতুন মডেল ইলেকট্রিক স্কুটার GT25 ঢাকা-কুমিল্লা নতুন বিকল্প সড়কের পরিকল্পনা, চাপ কমতে পারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নতুন কুঁড়ি স্পোর্টস’ কুমিল্লা অঞ্চলের প্রতিযোগিতার উদ্বোধন কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন বাঘায় গ্রাম্য সালিসে নিষ্পত্তি হলো জমি নিয়ে ষাট বছরের বিরোধ

৪ দিনের সফরে পাবনা যাবেন রাষ্ট্রপতি

  • আপডেট : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ৪.৫৪ পিএম
  • ১৪৯ Time View

আগামী ৯ জুন রাষ্ট্রীয় সফরে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন চুপ্পু চারদিনের সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন। মঙ্গলবার (৪ জুন) দুপুরে পাবনার জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. মামুনুল হক স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা গেছে, ৯ জুন দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকা থেকে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে পাবনায় পৌঁছাবেন। সেখান থেকে সার্কিট হাউসে পৌঁছে গার্ড অব অনার গ্রহণ শেষে বিশ্রাম নেবেন এবং রাত্রিযাপন করবেন।

পরদিন ১০ জুন বেলা ১১টা ৩০ মিনিটে পাবনার সরকারি চাকুরীজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন। দুপুর ১টার দিকে সার্কিট হাউসের উদ্দেশে যাত্রা করবেন এবং সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন।

এরপর ১১ জুন বেলা সাড়ে ১১টার দিকে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। দুপুর ১টার দিকে সার্কিট হাউজের উদ্দেশে যাত্রা করবেন। ১২ জুন দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পাবনা থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা দেবেন রাষ্ট্রপতি।

এদিকে রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। অভিনন্দন জানিয়ে জেলা শহর জুড়ে ব্যানার-ফেস্টুন টাঙাচ্ছেন নেতাকর্মীরা। এর আগের কয়েকটি সফরে তিনি পাবনার উন্নয়নমূলক বেশকিছু কাজের ঘোষণা দিয়েছিলেন। সেগুলো এখন বাস্তবায়নের পথে। এ সফরেও বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের ঘোষণার আশা করছেন পাবনাবাসী।

পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র সহ-সভাপতি আলী মুর্তজা বিশ্বাস সনি বলেন, পাবনার কৃতি সন্তান দেশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হয়েছেন এটা আমাদের জন্য বিরাট পাওয়া। জেলার জন্যও গৌরবের। তিনি নিজ জেলায় চতুর্থবারের সফরে পাবনার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবেন। আমরা তার সান্নিধ্যে যাবো। ব্যবসায়ীরা আলাপ-আলোচনা করবেন। এটা অত্যন্ত আনন্দের ব্যাপার।

পাবনার পুলিশ সুপার আকবর আলী মুনসী বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

পাবনার জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে ঘিরে ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। তার চতুর্থবারের মতো নিজ জেলা পাবনা সফর যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয় সেজন্য প্রশাসন তৎপর রয়েছে।

উল্লেখ্য, এর আগে তৃতীয়বারের মতো গত ১৫ জানুয়ারি চারদিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় আসেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির স্মৃতি বিজড়িত লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার, প্যারাডাইস সুইটস অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডার পরিদর্শন করেন। পাবনায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ ছাড়া গত বছরের ১৫ মে প্রথমবারের মতো এবং ২৭ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো পাবনায় গিয়েছিলেন রাষ্ট্রপতি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com