
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বীরগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সোমবার (৩ জুন) দুপুরে উপজেলা প্রশাসন ও সমাজকল্যাণ আওতাধীন অধিদফতরের মন্ত্রণালয়ের সমাজসেবা আয়োজনে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৮১ জন অস্বচ্ছল রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে ৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
উপজেলার জন অস্বচ্ছল জটিল রোগীর চিকিৎসার জন্যে এককালীন অনুদানের চেক প্রদান করেন এমপি আলহাজ্ব জাকারিয়া জাকা।
উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী 'র সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন দিনাজপুর -১(বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাকারিয়া জাকা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সভাপতি শিবলী সাদিক, পৌর কাউন্সিলর বনমালী রায়, উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক নেতাসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved