
ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও নিখোঁজ রয়েছেন অনেকে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে ঝালকাঠি জেলার সদর উপজেলার ৮ নং গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের গাবখান চ্যানেলের আশেপাশে এই দুর্ঘটনা ঘটে। লঞ্চটিতে প্রায় ৫০০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক কামাল হোসেন ভূঁইয়া এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, বরগুনাগামী এমভি অভিযান ১০ লঞ্চে বৃহস্পতিবার দিনগত গভীর রাতে লঞ্চের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে মধ্যে আগুন প্রথমে ইঞ্জিন রুম পড়ে পুরো লঞ্চে ছড়িয়ে পড়লে যাত্রী যে যার মতো করে নদীতে লাফিয়ে পড়ে। অগ্নিদগ্ধদের উদ্ধার করে বিভিন্ন স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দগ্ধের সংখ্যা আরো বাড়ার আংশকা রয়েছে।
বর্তমানে ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved