1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা

  • আপডেট : সোমবার, ৩ জুন, ২০২৪, ১০.৩৫ এএম
  • ২৩৪ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের ইউনিটহোল্ডারদের জন্য কুপন রেট বা সুদহার ঘোষণা করা হয়েছে। সমাপ্ত অর্ধবছরের জন্য ব্যাংকটি বন্ডধারীদেরকে ১০ শতাংশ হারে সুদ দেবে।

রোববার (২ জুন) অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে কুপনের হার অনুমোদন করা হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি গত ২৭ ডিসেম্বর থেকে ২৬ জুন পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে অর্ধ-বার্ষিক কুপন রেট ঘোষণা করেছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ জুন।

প্রিমিয়ার ব্যাংক বন্ডটির আকার ২০ কোটি টাকা। এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ হাজার টাকা। মোট ইউনিটের সংখ্যা ৪০ হাজার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com