পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার লেনদেন আজ সোমবার (৩ জুন) রেকর্ড ডেটের কারণে বন্ধ রয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এবি ব্যাংক এবং ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড।
সূত্র মতে, এর আগে বৃহস্পতিবার (৩০ মে) কোম্পানিগুলো শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। গতকাল রোববার (০২ জুন) কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হয়েছে।
আর রেকর্ড ডেটের পর আগামীকাল কোম্পানিগুলোর লেনদেন পুনরায় চালু হবে।