1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
Title :
বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

সারাদেশে টিসিবির পণ্য বিক্রি শুরু

  • আপডেট : রবিবার, ২ জুন, ২০২৪, ১০.৩৫ এএম
  • ১৫৫ Time View

মাসিক কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সারা দেশের এক কোটি পরিবার কার্ডধারীদের মধ্যে এই পণ্য বিক্রি করবে সরকারি সংস্থাটি। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল সাড়ে ৯টায় রাজধানীর পল্লবীর প্যারিস রোড সংলগ্ন শেখ ফজলুল হক মনি খেলার মাঠে উত্তর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম।

এ দফায় পরিবার কার্ডধারী একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল (সয়াবিন বা কুঁড়ার তেল), পাঁচ কেজি চাল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি করে চিনি কিনতে পারবেন। এর মধ্যে প্রতি লিটার ভোজ্যতেলের দাম রাখা হবে ১০০ টাকা। প্রতি কেজি চাল ৩০ টাকা, মসুর ডাল ৬০ টাকা ও চিনি ৭০ টাকা দরে বিক্রি করবে টিসিবি।

টিসিবি জানিয়েছে, সিটি করপোরেশন ও জেলা-উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী সারা দেশে পরিবেশকেরা টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করবেন। এ সময়ে নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত স্থান থেকে পণ্য কিনতে পারবেন পরিবার কার্ডধারী ব্যক্তিরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com