সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বাংলাদেশে স্মার্টফোন ফাইন্যান্সিং নতুন যুগের সূচনা: কেন্দ্রীয় ব্যাংকের প্রথম অনুমোদন পেল পামপে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার হরণের অপকৌশল মেনে নেয়া হবে না-সাতক্ষীরায় মানববন্ধনে বক্তারা সাতক্ষীরায় আগামী নির্বাচনে ধানের শীষ জয়ী হলে গণতন্ত্র জয় লাভ করবে – কুলিয়ায় জনসভায় আব্দুর রউপ গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ৩ মাস মেয়াদি প্রশিক্ষন কোর্সের উদ্বোধন মা–বোনদের এনআইডি ও বিকাশ নম্বর চাওয়ার বিষয়ে সতর্ক করলেন তারেক রহমান কুমিল্লা মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ আপিল খারিজ, নির্বাচন থেকে ছিটকে গেলেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী গাজীপুরে ছাত্রদল নেতার বাপের সঙ্গে পাওনা টাকা নিয়ে বিরোধে মহিলা কে হত্যা শাসক নয় সেবক হতে চাই; ত্রিশালের স্বতন্ত্রপ্রার্থী মুহাম্মদ আনোয়ার সাদাত ময়মনসিংহে সেনা প্রধান পরিদর্শন মতবিনিময় সভা ও ত্রিশালে অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু কাল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১ জুন, ২০২৪
  • ১৬৪ Time View

পবিত্র ঈদুল আজহার (১৭ জুন) দিন ধরে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামীকাল (২ জুন) থেকে এ টিকিট বিক্রি শুরু করবে রেলওয়ে। গতবারের মতো এবারও ঈদের টিকিট পুরোপুরি অনলাইনে বিক্রি হবে।

সম্প্রতি ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা যায়।

জানা যায়, এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সাড়ে ৩৩ হাজার। শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

আগামীকাল ২ জুন যাত্রা শুরুর ১০ দিন আগের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সব আন্তনগর ট্রেনের আসন সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের আসনের টিকিট দুপুর ২টায় বিক্রি করা হবে।

কর্মপরিকল্পনায় উল্লেখ করা হয়, ঈদের আগে আন্তনগর ট্রেনের ১২ জুনের টিকিট বিক্রি হবে ২ জুন; ১৩ জুনের টিকিট বিক্রি হবে ৩ জুন; ১৪ জুনের টিকিট বিক্রি হবে ৪ জুন; ১৫ জুনের টিকিট বিক্রি হবে ৫ জুন; ১৬ জুনের টিকিট বিক্রি হবে ৬ জুন।

একইভাবে ১০ থেকে ১৪ জুন ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করা হবে। ২০ জুনের অগ্রিম টিকিট দেওয়া হবে ১০ জুন, ২১ জুনের টিকিট দেওয়া হবে ১১ জুন, ২২ জুনের টিকিট দেওয়া হবে ১২ জুন, ২৩ জুনের টিকিট দেওয়া হবে ১৩ জুন এবং ২৪ জুনের টিকিট দেওয়া হবে ১৪ জুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS