1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
Title :
প্রশিক্ষণ ও সার্টিফিকেশন নিয়ে কাজ করবেন মিউচুয়াল ফান্ড এজেন্টরা তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর অর্থনীতিতে ২০২৬ সালের নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড কার স্বার্থে টমেটো আমদানি বন্ধ: চোরাই পথে আসছে টমেটো, কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত সুরক্ষায় ভিভো ওয়াই৩২ দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের আওতায় আসছে প্রায় সাড়ে তিন লাখ পরিবার; তথ্য সংগ্রহে নিয়োজিত ৪৮০ জন কর্মী, থাকবে ৪৮ জন নিয়মিত সুপারভাইজার

বিদায়ী সপ্তাহে লেনদেন কমেছে ১১৯ কোটি টাকা

  • আপডেট : শনিবার, ১ জুন, ২০২৪, ১১.০৩ এএম
  • ২১৫ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৬ মে থেকে ৩০ মে) গড় লেনদেন ২৪ শতাংশের বেশি কমেছে। এ সময় ডিএসইর মূলধন কমেছে ৪ হাজার কোটি টাকার বেশি। সেই সঙ্গে কমেছে ডিএসইর সবকটি সূচক ও লেনদেনের পরিমাণ।

সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৪৮ হাজার ৯২২ কোটি ৯ লাখ টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন ছিল ৬ লাখ ৫৩ হাজার ৬৬ কোটি ৭২ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে দশমিক ৬৩ শতাংশ বা ৪ হাজার ১৪৪ কোটি টাকা।

সূত্র মতে, সপ্তাহজুড়ে প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৯০ কোটি ১৪ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৫১৭ কোটি ৫০ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ২৪ দশমিক ৬১ শতাংশ বা ১২৭ কোটি ৩৫ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৯৫০ কোটি ৭৪ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ৭০ কোটি ২ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ১১৯ কোটি ২৮ লাখ টাকা।

আলোচ্য সপ্তাহে ডিএসইর সবকটি সূচকও কমেছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৬০ দশমিক ৪৪ পয়েন্ট বা ১ দশমিক ১৪ শতাংশ। এছাড়া ডিএসইএস সূচক কমেছে ১৫ দশমিক ৮৪ পয়েন্ট। আর ডিএসই-৩০ সূচক কমেছে ৩২ দশমিক ৮৬ পয়েন্ট।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ২৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের দাম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com