1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
Title :
প্রশিক্ষণ ও সার্টিফিকেশন নিয়ে কাজ করবেন মিউচুয়াল ফান্ড এজেন্টরা তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর অর্থনীতিতে ২০২৬ সালের নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড কার স্বার্থে টমেটো আমদানি বন্ধ: চোরাই পথে আসছে টমেটো, কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত সুরক্ষায় ভিভো ওয়াই৩২ দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের আওতায় আসছে প্রায় সাড়ে তিন লাখ পরিবার; তথ্য সংগ্রহে নিয়োজিত ৪৮০ জন কর্মী, থাকবে ৪৮ জন নিয়মিত সুপারভাইজার

মে মাসে সূচক কমেছে ৩৩৩ পয়েন্ট

  • আপডেট : শনিবার, ১ জুন, ২০২৪, ১১.০১ এএম
  • ২৩৯ Time View

চলতি বছরের শুরুতে দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেনের ঊর্ধ্বমুখিতা দেখা দিলেও পর্যায়ক্রমে দরপতনের হার পরিলক্ষিত হয়েছে। চলতি মে মাসের ২০ কার্যদিবসে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স কমেছে ৩৩৩ পয়েন্ট। তবে আলোচ্য মাসে এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন বেড়েছে প্রায় ২৯ শতাংশ।

ইবিএল সিকিউরিটিজের মাসিক পুঁজিবাজার পর্যালোচনা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত এপ্রিল শেষে ডিএসইএক্স সূচক ছিল ৫ হাজার ৫৮৫ পয়েন্টে। মে মাসে সূচকটি ৩৩৩ পয়েন্ট বা ৬ শতাংশ কমে ৫ হাজার ২৫২ পয়েন্টে এসে দাঁড়িয়েছে, যা প্রায় ৩৮ মাসের মধ্যে সর্বনিম্ন। গত এপ্রিলে ডিএসইতে দৈনিক গড়ে ৪ কোটি ৭০ লাখ ডলারের লেনদেন হয়েছে। মে মাসে তা বেড়ে ৫ কোটি ৭০ লাখ ডলারে দাঁড়িয়েছে।

এক বছর ধরেই পুঁজিবাজারে লেনদেনের পরিমাণ নিম্নমুখী। এর মধ্যে গত বছরের মে মাসে দৈনিক গড়ে ৮ কোটি ২০ লাখ ডলার, জুনে ৭ কোটি ৬০ লাখ, জুলাইয়ে ৭ কোটি ২০ লাখ, আগস্টে ৪ কোটি, সেপ্টেম্বরে ৫ কোটি ৭০ লাখ, অক্টোবরে ৪ কোটি ২০ লাখ, নভেম্বরে ৩ কোটি ৯০ লাখ, ডিসেম্বরে ৪ কোটি ৯০ লাখ এবং এ বছরের জানুয়ারিতে ৬ কোটি ৫০ লাখ, ফেব্রুয়ারিতে ১১ কোটি ৫০ লাখ ও মার্চে ৫ কোটি ৪০ লাখ ডলারের লেনদেন হয়েছে পুঁজিবাজারে।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, দেশের পুঁজিবাজারের অনিশ্চিত ভবিষ্যতের কারণে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা কমেছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক কড়াকড়ির কারণে মুদ্রাবাজারে ক্রমবর্ধমান সুদহার বাজারের দীর্ঘস্থায়ী দরপতন পুনরুদ্ধারে বাধা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া আগামী অর্থবছরে মূলধনি আয়ের ওপর জাতীয় রাজস্ব বোর্ডের করারোপের খবর বিনিয়োগকারীদের হতাশা বাড়িয়েছে। ফলে মাসজুড়ে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রি করার প্রবণতা দেখা গেছে। এতে লেনদেন বাড়লেও দরপতন কাটিয়ে উঠতে পারেনি দেশের শেয়ারবাজার।

সূত্র মতে, মে মাসে পুঁজিবাজারের বাজার মূলধন কমেছে ৯০৫ কোটি ডলার। গত এপ্রিলে বাজার মূলধন ছিল ৬ হাজার ৪১০ কোটি ডলার, যা মে মাসে ৫ হাজার ৫০৫ কোটি ডলারে দাঁড়িয়েছে। এ মাসে জিডিপি ও বাজার মূলধনের অনুপাত দাঁড়িয়েছে ১২ শতাংশে, যা এক বছরের মধ্যে সর্বনিম্ন। বর্তমানে দেশের পুঁজিবাজারের মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) ১৩ দশমিক ৪৯।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com