1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১১টি গাঁজা গাছসহ একজন গ্রেপ্তার, ভূঞাপুরে গাঁজা চাষীর স্বপ্নভঙ্গ করল প্রশাসন ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর

২৯২ হজযাত্রীর ভিসা না হলে ৯ এজেন্সির বিরুদ্ধে ব‌্যবস্থা

  • আপডেট : শুক্রবার, ৩১ মে, ২০২৪, ১১.৩৩ এএম
  • ১৩৯ Time View

বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে ২৯২ হজযাত্রীর ভিসা করেনি ৯টি হজ এজেন্সি। ফলে, এসব হজযাত্রীর সৌদি আররে যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ভিসার কারণে এসব হজযাত্রী সৌদি আরবে যেতে না পারলে এর দায় এজেন্সিগুলোকে নিতে হবে। হাতে সময়ও কম। বৃহস্পতিবারের মধ্যে এসব হজযাত্রীর ভিসা চূড়ান্ত করতে হবে। না হলে এজেন্সিগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব‌্যবস্থা নেবে নেওয়া হবে।

বৃহস্পতিবার (৩০ মে) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

জানা গেছে, ৯টি হজ এজেন্সির মধ্যে মেহমান ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ৭৫ জন, গ্লোবাল ভিশন ট্রাভেলসের ৪৯ জন, খিদমাহ ওভারসিসের ৪২ জন, ফিকাস ট্রাভেলস ইন্টারন্যাশনালের ৩৫ জন, দেশ ভ্রমণ (প্রাইভেট) লিমিটেডের ৩২ জন, মোবাশ্বিরাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ২১ জন, হলি দারুন নাজাত ওভারসিসের ১৬ জন, মেসার্স সালসাবিল এভিয়েশনের ১১ জন এবং নর্থ বেঙ্গল হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ২১ জন হজযাত্রীর ভিসা এখনো হয়নি।

এর পরিপ্রেক্ষিতে ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৯ মে হজযাত্রীদের সৌদি আরব গমন শুরু হয়েছে। ২৫৯টি এজেন্সি/লিড এজেন্সির অধিকাংশই হজযাত্রীদের ভিসা সম্পন্ন করলেও গত ১৯ মে থেকে ধর্ম মন্ত্রণালয় থেকে বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও ৯টি হজ এজেন্সি তাদের সব হজযাত্রীর ভিসা ইস্যু করেনি। ফলে, এসব এজেন্সির হজযাত্রীরা সৌদি আরবে যেতে না পারলে বর্ণিত এজেন্সিগুলোকে দায়ভার নিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এসব হজযাত্রীর ভিসা আজকের (বৃহস্পতিবার) মধ্যে সম্পন্ন করতে আবারও নির্দেশনা দেওয়া হলো। অন্যথায় ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ অনুযায়ী এ এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com