1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
Title :
বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

ফের বাড়ল জ্বালানি তেলের দাম

  • আপডেট : শুক্রবার, ৩১ মে, ২০২৪, ১১.২১ এএম
  • ২৩৩ Time View

ডিজেল ও কেরোসিনের দাম জুনের জন্য লিটারে ৭৫ পয়সা করে বাড়ানো হয়েছে। লিটারে আড়াই টাকা করে বাড়ানো হয়েছে পেট্রল ও অকটেনের দাম। নতুন দর অনুযায়ী, আগামীকাল থেকে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম পড়বে ১০৭ টাকা ৭৫ পয়সা। পেট্রলের দাম পড়বে লিটারে ১২৭ টাকা এবং অকটেনে ১৩১ টাকা।

গতকাল রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে নতুন দর নির্ধারণের কথা জানানো হয়। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে গত মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ চালু হয়।

এ হিসাবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করছে সরকার। আগের মাসের প্রজ্ঞাপনেও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। এবারের প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কিছুটা কমলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে এ মূল্য সমন্বয় করতে হয়েছে।

চলতি মাসে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম ছিল ১০৭ টাকা। পেট্রলের ছিল ১২৪ টাকা ৫০ পয়সা। ১২৮ টাকা ৫০ পয়সা ছিল অকটেনের দাম। গত এপ্রিলের জন্য প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৮ টাকা ২৫ পয়সা থেকে কমিয়ে ১০৬ টাকা নির্ধারণ করা হয়। অপরিবর্তিত রাখা হয় পেট্রল ও অকটেনের দাম। ওই মাসে প্রতি লিটার পেট্রল ১২২ ও অকটেন বিক্রি হয় ১২৬ টাকায়।

এর আগে গত ৭ মার্চ ঘোষিত দামে চার ধরনের জ্বালানি পণ্যের দাম কমায় সরকার। ওই সময় প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে ১০৯ টাকা থেকে ৭৫ পয়সা কমিয়ে ১০৮ টাকা ২৫ পয়সা নির্ধারণ করা হয়। অকটেনের দাম ১৩০ থেকে কমিয়ে ১২৬ ও পেট্রলের দাম ১২৫ থেকে কমিয়ে ১২২ টাকা নির্ধারণ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com