1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
Title :
ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির সম্পদের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ শুভেন্দুর সঙ্গে দেবের সাক্ষাৎ, বিজেপিতে যোগদানের আলোচনা বাংলা কিউআরে পরিশোধের অর্থ তাৎক্ষণিক জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সিগারেটের স্ট্যাম্প-ব্যান্ডরোল ব্যবহারের নিয়মে পরিবর্তন এনবিআরের এশিয়ার অনেক মুদ্রা দুর্বল হলেও ডলারের বিপরীতে স্থিতিশীল টাকা ব্যাংকের পর্ষদে মনোনীত পরিচালক হতে শেয়ারধারী কোম্পানির এমডি বা পরিচালক বাধ্যতামূলক বন্ধ প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়ন ২৪ সেপ্টেম্বরের মধ্যেই শেষ করতে হবে ২০২৭ সালের হজ নিবন্ধন

পুরুষ স্বজন ছাড়াই হজ্জে যেতে পারবেন নারীরা?

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ৪.৫৩ পিএম
  • ১৯৪ Time View

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

রমজানের বিশেষ আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের ১১তম পর্বে নিকটাত্মীয়ের সঙ্গে বিধবা নারীরা হজ করতে পারবে কি না, সে ব্যাপারে জানতে চেয়েছেন ইব্রাহিম। অনুলিখনে ছিলেন মোহাম্মদ সাইফ আহমেদ।

প্রশ্ন : একজন বিধবা মহিলা কোনো মাহরাম ছাড়া কি হজে যেতে পারবেন? নিকটাত্মীয়ের সঙ্গে বিধবা নারীরা হজে যেতে পারবেন?

উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। হজে যাওয়ার মাহরাম যদি না থাকে, তাহলে তিনি যাবেন না। কারণ, তাঁর সফরটুকু যদি হারাম হয়, তাহলে হজ করে কোনো লাভ হবে না। যদি তাঁর মাহরাম থাকে, তাহলে তিনি হজে যাবেন। আর যদি তাঁর মাহরাম না থাকে, তাহলে হজে যাওয়ার কোনো দরকার নেই।

আমরা অনেকেই মনে করে থাকি, এটা খুব হালকা বিষয়, আসলে কিন্তু হালকা বিষয় নয়। কারণ হচ্ছে, মাহরাম ছাড়া গেলে যদি সেখানে তাঁর কোনো সমস্যা তৈরি হয়, সেগুলো কে দেখবে? তিনি সেখানে বড় ধরনের বিপদের মধ্যে পড়ে যাবেন। সেখানে অনেক ধরনের প্রয়োজন হয়।

এটি একদিনের সফর নয়। প্রায় এক মাস, ৪০ বা ৪৫ দিনের সফর। সে জন্য এটাকে তুচ্ছজ্ঞান করা, খামখেয়ালি মনে করা ঠিক না; বরং এটি হারাম কাজ। আর যেহেতু আল্লাহর নবী (সা.) নিষেধ করেছেন, তাহলে কেন তিনি নবী (সা.)-এর নির্দেশনা লঙ্ঘন করে হজে যাওয়ার জন্য চেষ্টা করবেন। মূলত মাহরাম হলো হজের শর্ত। শর্তপূরণ না হলে তো হজ তাঁর ওপর ওয়াজিবই হয়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com