1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১১টি গাঁজা গাছসহ একজন গ্রেপ্তার, ভূঞাপুরে গাঁজা চাষীর স্বপ্নভঙ্গ করল প্রশাসন ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর

ঘূর্ণিঝড় রিমালে ১৬ জনের মৃত্যু

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ১০.১৩ এএম
  • ১১৫ Time View

ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের উপকূলীয় সাত জেলায় মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে খুলনা, সাতক্ষীরা ও চট্টগ্রামে একজন করে, বরিশালে তিনজন, পটুয়াখালীতে তিনজন, পিরোজপুরে চারজন ও ভোলায় ৩ জনের মৃত্যু হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন (এনডিআরসিসি) গতকাল বুধবার (২৯ মে) ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় জেলাগুলোর ক্ষয়ক্ষতির বিষয়ে দেওয়া তথ্যে এ কথা জানায়।

এনডিআরসিসি আরও জানায়, রিমালের আঘাতে দেশের ১৯টি জেলায় দুর্গত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ লাখ ৯৯ হাজার ৪৬৪ জন। তাদের মধ্যে রয়েছে গোপালগঞ্জে ১১ লাখ এবং পিরোজপুরে ৯ লাখ মানুষ। এ ছাড়াও রিমালের আঘাতে ৪০ হাজার ৩৩৮টি ঘর-বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও এক লাখ ৩৩ হাজার ৫২৮টি ঘর-বাড়ি।

রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত ১৯টি জেলার মধ্যে রয়েছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ভোলা, ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর, নড়াইল, গোপালগঞ্জ, যশোর ও শরীয়তপুর। এর মধ্যে খুলনার ১০, সাতক্ষীরার সাত, বাগেরহাটের ৯, ঝালকাঠির চার, বরিশালের ১০, পটুয়াখালীর আট, পিরোজপুরের সাত, বরগুনার ছয়, ভোলার সাত, ফেনীর এক, কক্সবাজারের ৯, চট্টগ্রামের ১৫, নোয়াখালীর পাঁচ, লক্ষীপুরের পাঁচ, নড়াইলের এক, গোপালগঞ্জের পাঁচ, যশোরের চার এবং শরীয়তপুরের ছয়টি উপজেলাসহ মোট ১১৯টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com