1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:১২ অপরাহ্ন
Title :
ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের যাত্রা শুরু   ৭ জুন থেকে ঢাকায় লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা রাজস্ব আয়ের খাত নয় টেলিযোগাযোগকে সেবার খাত হিসেবে দেখার আহ্বান টিক্যাবের গাইবান্ধায় ‘আমরা জুলাই যোদ্ধা’ জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত আজ উন্মোচিত হচ্ছে YADEA-এর নতুন মডেল ইলেকট্রিক স্কুটার GT25 ঢাকা-কুমিল্লা নতুন বিকল্প সড়কের পরিকল্পনা, চাপ কমতে পারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নতুন কুঁড়ি স্পোর্টস’ কুমিল্লা অঞ্চলের প্রতিযোগিতার উদ্বোধন কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন বাঘায় গ্রাম্য সালিসে নিষ্পত্তি হলো জমি নিয়ে ষাট বছরের বিরোধ

তৃতীয় ধাপে নির্বাচিত হলেন যাঁরা

  • আপডেট : বুধবার, ২৯ মে, ২০২৪, ১০.৩৫ পিএম
  • ২৪৫ Time View

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ভোটগ্রহণ আজ বুধবার (২৯ মে) সকাল ৮টায় শুরু হয়, চলে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত। এই ধাপে ১০৯ উপজেলায় ভোটগ্রহণের কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের কারণে গত সোমবার ১৯টি এবং গতকাল মঙ্গলবার আরও তিন উপজেলার ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। ফলে আজ ৮৭ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ১৬ উপজেলায় এবং বাকিগুলোতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এই ধাপে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও নারী ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন যারা :

যশোর

বাঘারপাড়া উপজেলায় জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস এম আশরাফুল কবীর বিপুল ফারাজী (মোটরসাইকেল প্রতীক) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫১ হাজার ৬৩০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক সাবেক সংসদ সদস্য রণজিত রায়ের ছেলে রাজীব রায় (ঘোড়া প্রতীক)। তিনি পেয়েছেন ২০ হাজার ৭৭৯ ভোট।

অভয়নগর উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র সরদার অলিয়ার রহমান (মোটরসাইকেল প্রতীক) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫৪ হাজার ৭১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রবীন অধিকারী ব্যাচা (আনারস প্রতীক) পেয়েছেন ৪৮ হাজার ২২১ ভোট।

নীলফামারী

নীলফামারী সদর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবুজার রহমান। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৫৩৯ ভোট। ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জ্যোতির্ময় রায়। তিনি টিয়া পাখি প্রতীকে পেয়েছেন ২২ হাজার ২৪ ভোট। নারী ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সান্ত্বনা চক্রবর্তী। তিনি প্রজাপতি প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৩৪০ ভোট।

ময়মনসিংহ

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মো হারুনর অর রশিদ, ত্রিশালে আনোয়ার সাদাত এবং ঈশ্বরগঞ্জে বদরুল আলম প্রদীপ বেসরকারি ফলাফলে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।

চট্টগ্রাম

চন্দনাইশ উপজেলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ব্যবসায়ী জসিম উদ্দীন (মোটরসাইকেল) বেসরকারি ফলাফলে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩৮ হাজার ৩৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী আবু আহমদ চৌধুরী পেয়েছেন ২২ হাজার ৭৪ হাজার ভোট। ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী বৈদ্যুতিক বাল্ব প্রতীক নিয়ে ৪৪ হাজার ৭১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রুপম দেব উড়ো জাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন আট হাজার ২১৯ ভোট। নারী ভাইস-চেয়ারম্যান পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীয় নির্বাচিত হন খালেদা আকতার চৌধুরী। 

নির্বাচনি প্রচারণা শেষের মাত্র একদিন আগে নির্বাচন কমিশনার আবু আহমদ চৌধুরীর মনোনয়নেত্র বাতিল করে দেন। একই দিন চট্টগ্রামের একটি আদালত ঋণখেলাপির দায়ে জসিম উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।

নেত্রকোনা

মোহনগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদ ইকবাল এবং মদনে  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইফতেখায়রুল আলম খান চৌধুরী আজাদ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com