1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
Title :
ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের যাত্রা শুরু   ৭ জুন থেকে ঢাকায় লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা রাজস্ব আয়ের খাত নয় টেলিযোগাযোগকে সেবার খাত হিসেবে দেখার আহ্বান টিক্যাবের গাইবান্ধায় ‘আমরা জুলাই যোদ্ধা’ জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত আজ উন্মোচিত হচ্ছে YADEA-এর নতুন মডেল ইলেকট্রিক স্কুটার GT25 ঢাকা-কুমিল্লা নতুন বিকল্প সড়কের পরিকল্পনা, চাপ কমতে পারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নতুন কুঁড়ি স্পোর্টস’ কুমিল্লা অঞ্চলের প্রতিযোগিতার উদ্বোধন কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন বাঘায় গ্রাম্য সালিসে নিষ্পত্তি হলো জমি নিয়ে ষাট বছরের বিরোধ

ধান বিক্রি করে ৯৬ হাজার টাকা পেলেন প্রধানমন্ত্রী

  • আপডেট : বুধবার, ২৯ মে, ২০২৪, ১০.৩১ পিএম
  • ১৫০ Time View

পৈতৃক জমিতে উৎপাদিত বোরো ধান বিক্রি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়া খাদ্য গুদামের কাছে ৭৫ বস্তা ধান বিক্রি করে ৯৬ হাজার টাকা পেয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর ধান বিক্রির বিষয়টি নিশ্চিত করছেন টুঙ্গিপাড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) বিদ্যুৎ কুমার বিশ্বাস ও উপজেলা কৃষি কর্মকর্তা রকিবুল ইসলাম।

খোঁজ নিয়ে জানা গেছে, খাদ্য গুদামের পক্ষ থেকে মঙ্গলবার (২৮ মে) প্রধানমন্ত্রীর এই ধান সংগ্রহ করা হয়েছে। এতে তার ঠিকানা হিসেবে ধানমন্ডির সুধা সদন উল্লেখ করা হয়েছে। কারণ ভোটার হওয়ার সময় স্বামী মরহুম ড. ওয়াজেদ মিয়ার এই বাড়ির ঠিকানাই দিয়েছিলেন তিনি।

এবার দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি খাদ্য গুদামের কাছে ধান বিক্রি করলেন। গত বছর বোরো মৌসুমে প্রথমবারের মতো ধান বিক্রি করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৩ টন ধানের ওজন মান ও মজুত সনদ প্রদান করা হয়। ওজন মান ও মজুত মান সনদের তথ্যমতে, প্রধানমন্ত্রী সরকারি গুদামে বোরো ধান বিক্রি করেছেন। ৭৫ বস্তায় ৩০০০ কেজি ধান তিনি সরকারি ধার্য করা মূল্য ৩২ টাকা কেজিতে বিক্রি করেছেন। এতে তিনি মোট ৯৬ হাজার টাকা পেয়েছেন।

টুঙ্গিপাড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) বিদ্যুৎ কুমার বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী তিন টন ধান সরকারি খাদ্য গুদামের কাছে সরকারি মূল্যে বিক্রি করেছেন। এ থেকে তিনি ৯৬ হাজার টাকা পেয়েছেন। অনলাইনে তার ব্যাংক হিসাবে অর্থ হস্তান্তর করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা রকিবুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তার পৈতৃক জমিতে উৎপাদিত ধান বিক্রি করছেন। কৃষি বিভাগের মাধ্যমে উপজেলা খাদ্য গুদাম এই ধান ক্রয় করেছে। গত বছরও প্রধানমন্ত্রী খাদ্য গুদামে ধান বিক্রি করেছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com