1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
Title :
বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

সৌদি পৌঁছেছেন ৪৭,৯৮৫ হজযাত্রী

  • আপডেট : বুধবার, ২৯ মে, ২০২৪, ১০.১৫ এএম
  • ১২৯ Time View

পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব পৌঁছেছেন ৪৭ হাজার ৯৮৫ জন হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৪ হাজার ২৩৮ জন হজযাত্রী সৌদি গেছেন। আজ বুধবার (২৯ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এস তথ্য জানানো হয়।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানানো হয়।

হেল্পডেস্কের তথ্যমতে, এখন পর্যন্ত মোট ১২১টি ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৮টি, সৌদি এয়ারলাইনসের ৩৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৫টি ফ্লাইট রয়েছে। মঙ্গলবার পর্যন্ত মোট ফ্লাইটের ৫৬ দশমিক ৬ শতাংশ ফ্লাইট আর হজযাত্রীদের মধ্যে ৫৭ শতাংশ সৌদি পৌঁছেছেন।

এদিকে সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মক্কায় ছয় জন এবং মদিনায় দুই জন মারা যান। সবশেষ গত রবি ও সোমবার দুইজন মক্কায় মারা যান। চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি হিসেবে গত ১৫ মে মো. আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মারা যান।

গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ১০ জুন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com