1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
Title :
বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

সর্বজনীন পেনশন স্কিমে দেশসেরা চট্টগ্রাম

  • আপডেট : বুধবার, ২৯ মে, ২০২৪, ১০.১৪ এএম
  • ১৭৭ Time View

সর্বজনীন পেনশন স্কিমে দেশের প্রথম জেলা হিসেবে ৫০ হাজার রেজিস্ট্রেশনের মাইলফলক অতিক্রম করেছে চট্টগ্রাম জেলা। চলতি বছরের ২৭মে পর্যন্ত পেনশন স্কিমের আওতায় চট্টগ্রামের সব উপজেলা মিলিয়ে ৫০ হাজার ৬৮৮টি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।

আগামী জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রেশনের সংখ্যা এক লাখে পৌঁছার লক্ষ্য নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

জেলা প্রশাসন সূত্র জানায়, ২৭ মে পর্যন্ত সারা দেশে সর্বজনীন পেনশন স্কিমে প্রায় দুই লাখ বায়ান্ন হাজার গ্রাহক রেজিস্ট্রেশন করেছে। যার প্রায় ২০ শতাংশই চট্টগ্রাম জেলা থেকে। এই সময় চট্টগ্রাম জেলা থেকে ৫০ হাজার ৬৮৮টি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। এর মধ্যে রাউজান উপজেলায় ৮ হাজার ৬৪৭টি, সীতাকুন্ড উপজেলায় ৫ হাজার ৬২০টি, বাঁশখালী উপজেলায় ৪ হাজার ৬০২টি, কর্ণফুলী উপজেলায় ৩ হাজার ২৩৩টি ও চন্দনাইশ উপজেলায় ৩ হাজার ২১৪টি রেজিস্ট্রেশন উল্লেখযোগ্য।

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, চট্টগ্রাম বাংলাদেশের অন্যতম প্রবাসী অধ্যুষিত জেলা হওয়ায় এখানকার মানুষ এ ধরণের স্কিমে অংশগ্রহণ করতে ব্যাপক আগ্রহী। আগামী জুলাই মাসের মধ্যে ১ লক্ষ রেজিস্ট্রেশনের লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে।

তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষিতে সর্বজনীন পেনশন স্কিমের মত উদ্যোগের সাফল্য সম্ভাবনা বিপুল। ৫০ হাজার মাইলফলক অর্জন সেই পথকে আরো সুগম করেছে। আশা করি, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা সবর্জনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশনে আরো অনেক দূর এগিয়ে যাব।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com