1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১১টি গাঁজা গাছসহ একজন গ্রেপ্তার, ভূঞাপুরে গাঁজা চাষীর স্বপ্নভঙ্গ করল প্রশাসন ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর

৩৬ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

  • আপডেট : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ১.২৭ পিএম
  • ১৪৫ Time View

ঘূর্ণিঝড় রিমালের কারণে ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে ঝড়ে পন্টুন ক্ষতিগ্রস্ত হওয়ায় দৌলতদিয়ার তিনটি ঘাটের মধ্যে একটি বন্ধ রয়েছে। অন্যদিকে, দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ৫০ ঘণ্টা পর লঞ্চ চালু হয়েছে।

জানা যায়, ঘূর্ণিঝড় রিমালের কারণে রবিবার রাত সাড়ে ৯টা থেকে পদ্মা নদী উত্তাল থাকায় ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। মঙ্গলবার ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এবং তীব্র বাতাসে সোমবার সকালে দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটের একটি পন্টুনের সামনের অংশ পানিতে তলিয়ে যায় এবং ঘাটটি আপাতত বন্ধ রয়েছে।

দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডব্লিউটিএ’র ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম বলেন, ‘ঘূর্ণিঝড় রিমালের কারণে রবিবার সকাল সাড়ে ৯টা থেকে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে পুনরায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।’

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘ঘূর্ণিঝড়ে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। দৌলতদিয়ার তিনটি ঘাটের মধ্যে ৩ ও ৪ নম্বর ঘাটটি সচল রয়েছে। পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় ৭ নম্বর ফেরিঘাটের পন্টুনের সামনের অংশ পানিতে তলিয়ে যায়। পন্টুনটির উদ্ধারকাজ শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com