1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ খালেদা জিয়ার গাড়ীতে হামলাকারী রুবেলের গোত্রীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি

নিক্সন চৌধুরীকে শোকজ

  • আপডেট : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ১১.১২ এএম
  • ১৫১ Time View

উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

সোমবার (২৭ মে) ফরিদপুর জেলা নির্বাচন অফিসের অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. জিয়াউল হক খান স্বাক্ষরিত কারণ দর্শানোর এ নোটিশ দেয়া হয়।

রিটার্নিং অফিসার স্বাক্ষরিত ওই কারণ দর্শানো নোটিশে বলা হয়, ‘৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (৩য় পর্যায়) উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে। আপনি মজিবুর রহমান চৌধুরী, সংসদ সদস্য ২১৪ (ফরিদপুর-৪) সদরপুর, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ‘আনারস’ প্রতীকের মো. শহিদুল ইসলামের বিপক্ষে বক্তব্য দিয়েছেন। আপনার সেই বক্তব্যের একটি অডিও/ভিডিও ক্লিপের হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিম্ন স্বাক্ষরকারীকে অবহিত করা হয়েছে এবং এ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন মিডিয়াতেও প্রচারিত হয়েছে।’

কারণ দর্শানো নোটিশে আরও বলা হয়, ‘এছাড়া, ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মোখলেছুর রহমান ‘ঘোড়া’ প্রতীক কর্তৃক আপনার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দাখিল করেছেন।’

‘যেহেতু, উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি-২ এর উপবিধি-(১৪) অনুযায়ী আপনি ‘সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’। উল্লেখ যে, বিধি-২২ এর উপবিধি-(১০ ও (২) অনুযায়ী ‘সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ নির্বাচনপূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না।’

‘যেহেতু, উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি-২২ এর উপবিধি-(১০ ও (২) এবং বিধি- ১৮ অনুযায়ী এবং অন্যান্য প্রাপ্ত নথিসমূহে, আপনার কর্তৃক আচরণবিধি লঙ্ঘিত হয়েছে মর্মে নিম্ন স্বাক্ষরকারীর কাছে প্রতীয়মান হয়েছে। এমতাবস্থায়, আপনি ‘সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হওয়া সত্বেও কেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন তার সুনির্দিষ্ট  লিখিত ব্যাখ্যা আগামী ২৮ মে বিকেল ৪টার মধ্যে নিম্ন স্বাক্ষরকারী/উপজেলা নির্বাচন অফিসার, ভাঙ্গা-সদরপুর ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিল করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় আপনার বিরুদ্ধে এ বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করা হবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com