1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
Title :
প্রশিক্ষণ ও সার্টিফিকেশন নিয়ে কাজ করবেন মিউচুয়াল ফান্ড এজেন্টরা তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর অর্থনীতিতে ২০২৬ সালের নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড কার স্বার্থে টমেটো আমদানি বন্ধ: চোরাই পথে আসছে টমেটো, কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত সুরক্ষায় ভিভো ওয়াই৩২ দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের আওতায় আসছে প্রায় সাড়ে তিন লাখ পরিবার; তথ্য সংগ্রহে নিয়োজিত ৪৮০ জন কর্মী, থাকবে ৪৮ জন নিয়মিত সুপারভাইজার

শাহজিবাজার পাওয়ার বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ বাড়লো ৫ বছর

  • আপডেট : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ১০.৫৭ এএম
  • ১৭৯ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানির রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ ৫ বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেইসঙ্গে বিদ্যুৎ বিভাগের ৫টি প্রকল্পে অতিরিক্ত ৯৭ কোটি ৭২ লাখ ১৯ হাজার ২০৫ টাকা ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

সোমবার (২৭ মে) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের এ তথ্য জানান।

সভায় মাধবপুর, হবিগঞ্জ ৮৬ মেগাওয়াট গ্যাসভিত্তিক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের বর্ধিত মেয়াদের ট্যারিফ অনুমোদন দেয় মন্ত্রিসভা কমিটি। বিদ্যুৎকেন্দ্রের স্পন্সর কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানির সঙ্গে সরকারের ১৫ বছর চুক্তির মেয়াদ ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি উত্তীর্ণ হয়।

এ বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ আরও ৫ বছর বাড়ানোর জন্য সুপারিশ করে বাবিউবো। বাবিউবো এবং নেগোসিয়েশন কমিটি স্পন্সর কোম্পানির সঙ্গে নেগোসিয়েশনের মাধ্যমে চুক্তির শর্ত চূড়ান্ত করে বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ ৫ বছর বাড়ানোর জন্য ট্যারিফ কিলোওয়াট ঘণ্টা ৭ দশমিক ০৪১২ টাকা হিসাবে নো ইলেক্ট্রিসিটি, নো পেমেন্ট ভিত্তিতে সংশোধিত চুক্তি সম্পাদনের অনুমোদন দিয়েছে।

বর্ধিত মেয়াদে (৫ বছরে) স্পন্সর কোম্পানিকে ১ হাজার ৮৫৬ কোটি ৪০ লাখ টাকা পরিশোধ করতে হবে। বর্ণিত প্রস্তাবে ট্যারিফ আগের তুলনায় হ্রাস পাওয়ায় বর্ধিত মেয়াদে প্রায় ৭১ দশমিক ২০ কোটি টাকা ব্যয় সাশ্রয় হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com