1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
Title :
বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

পুঁজিবাজারে সরকারের হস্তক্ষেপ করা ঠিক হবে না

  • আপডেট : সোমবার, ২৭ মে, ২০২৪, ৯.৩৭ পিএম
  • ৩৫৪ Time View

পুঁজিবাজারে সরকারের কোনো হস্তক্ষেপ করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

সোমবার (২৭ মে) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ভবনে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এক্সিকিউটিভ বিজনেস ডেলিগেশনের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, শেয়ারের দাম ওঠানামা পুঁজিবাজারের স্বাভাবিক নিয়ম। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ করা ঠিক হবে না। কোনো সমস্যা আছে কি-না, কেউ কোনো অনিয়ম করছে কি-না সেটি সরকার দেখবে।

পুঁজিবাজার থেকে ঋণ বিতরণ নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি।

তিনি বলেন, অনেক দেশ শুধু ব্যাংক নয়, পুঁজিবাজার থেকেও ঋণ নিয়ে থাকে। আমাদের দেশেও এ ব্যবস্থা চালু করা নিয়ে কাজ চলছে।

এসময় তিনি দেশের পুঁজিবাজারকে আরও শক্তিশালী করার তাগিদ প্রদান করেন।

উল্লেখ্য, গত শনিবার (২৫ মে) পুঁজিবাজারের সকল সমস্যার দ্রুত সমাধানসহ গতিশীল ও কার্যকর বাজার গঠনে জোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বৈঠকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা যায়, পুঁজিবাজারে চলমান অস্থিরতা কাটাতে ডিএসইর সাবেক সভাপতি ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুসহ বাজার সংশ্লিষ্টদের নিয়ে সমন্বয়ক কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি দেশের অর্থনীতিতে পুঁজিবাজারের অবদান কীভাবে আরও বাড়ানো যায় সে ব্যাপারে পরিকল্পনা করার নির্দেশ দিয়েছেন তিনি।

বৈঠক সূত্র জানায়, ক্যাপিটাল গেইন বা মূলধনী আয়ের ওপর করারোপের বিষয়ে বৈঠকে আলোচনা হয়। এ বিষয়ে এনবিআরের সাথে প্রধানমন্ত্রী আলোচনা করবেন বলে জানা গেছে। এছাড়াও তালিকাভুক্ত এবং অ-তালিকাভুক্ত কোম্পানির কর হার পার্থক্য নিয়ে বৈঠকে আলোচনা হয়। বিনিয়োগকারীদের সুবিধাসহ নানান বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। একইসাথে সরকারি প্রতিষ্ঠান, মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোকে পুঁজিবাজারে বাধ্যতামূলক তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিকে দেশের ব্যাংক খাতের সংস্কার দরকার জানিয়ে সালমান এফ রহমান বলেন, এ বিষয়ে কাজ চলছে। তারল্য সংকট কাটাতে কী করা যায় সেটা নিয়েও আলোচনা চলমান রয়েছে। এখন আর ডলার সংকট নেই। তবে সুদহার বাড়ায় একটা সমস্যা তৈরি হয়েছে। মূল্যস্ফীতিও আমাদের একটা সমস্যা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com