1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

লেনদেনের শীর্ষেও ইউনিলিভার কনজ্যুমার

  • আপডেট : সোমবার, ২৭ মে, ২০২৪, ৪.৩৬ পিএম
  • ২১৯ Time View

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। দর পতনের পাশাপাশি এদিন লেনদেনের শীর্ষেও উঠে এসেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২৭ মে) ইউনিলিভারের ৩৩ কোটি ৫৬ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা মেঘনা পেট্রোলিয়ামের আজ ২৬ কোটি ৬১ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৮ কোটি ৪২ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ।

তালিকায় থাকা কোম্পানিগুলো- ওরিয়ন ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, আইএফআইসি ব্যাংক, রিলায়ান্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, গোল্ডেন সন এবং ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com