পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার লেনদেন আগামী মঙ্গলবার (২৮ মে) রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো- এবি ব্যাংক পারপেচুয়াল বন্ড এবং সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসি।
সূত্র মতে, এর আগে রোববার (২৬ মে) কোম্পানিগুলো শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে।
আর রেকর্ড ডেটের পর কোম্পানিগুলোর লেনদেন পুনরায় চালু হবে।