1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
Title :
বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

দুদিন অতি ভারি বর্ষণের পূর্বাভাস

  • আপডেট : সোমবার, ২৭ মে, ২০২৪, ১.০৬ পিএম
  • ১৪৫ Time View

ঘূর্ণিঝড় রেমাল দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও দুর্বল হয়ে যাবে। তবে সারা দেশে ৩ দিন ঝড়বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ ছাড়া দুদিন কোথাও কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ।

সোমবার (২৭ মে) সকালে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

ভারি থেকে অতি ভারি বর্ষণ মঙ্গলবার (২৮ মে) পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে ঝড়বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বুধবার (২৯ মে) পর্যন্ত।

এদিকে নেত্রকোনা ও সিলেটে রোববার (২৬ মে) দেশের সর্বোচ্চ ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর আজ সোমবার দেশের সর্বনিম্ন ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গোপালগঞ্জ ও রাঙ্গামাটিতে।

আবহাওয়া অফিস বলছে, সারা দেশে সোমবার দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তাপমাত্রা কমতে পারে আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। তবে পরদিন বুধবার দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছ, তাপমাত্রা আরও বাড়তে পারে এবং বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

কক্সবাজারের কুতুবদিয়ায় সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় দেশের আরও কয়েক স্থানে ভারি থেকে অতি ভারি বর্ষণ হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com