1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
Title :
প্রশিক্ষণ ও সার্টিফিকেশন নিয়ে কাজ করবেন মিউচুয়াল ফান্ড এজেন্টরা তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর অর্থনীতিতে ২০২৬ সালের নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড কার স্বার্থে টমেটো আমদানি বন্ধ: চোরাই পথে আসছে টমেটো, কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত সুরক্ষায় ভিভো ওয়াই৩২ দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের আওতায় আসছে প্রায় সাড়ে তিন লাখ পরিবার; তথ্য সংগ্রহে নিয়োজিত ৪৮০ জন কর্মী, থাকবে ৪৮ জন নিয়মিত সুপারভাইজার

ডিএসই’র নতুন এমডি নিয়োগের বিজ্ঞপ্তি

  • আপডেট : সোমবার, ২৭ মে, ২০২৪, ১০.৪৩ এএম
  • ২২২ Time View

দেশের প্রধান শেয়ারবাজারর  ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রতিষ্ঠানটির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

রোববার (২৬ মে) ডিএসই’র ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক ডিএসই’র এমডি নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের আগামী ২০ জুনের মধ্যে অনলাইনে https://career.dse.com.bd:8443/ এবং https://www.dsebd.org/career.php আবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে ডিএসই’র এমডির পদে দায়িত্ব পালন করেন ড. এটিএম তারিকুজ্জামান। তিনি গত ২০ মে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হিসেবে যোগদান করেছেন। ফলে ডিএসই’র এমডি পদটি শুন্য হয়। ওই পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমডি হতে আগ্রহীদের ব্যবসায়, অর্থনীতি, পরিসংখ্যান, গণিত বা আইনসহ স্নাতক ন্যুনতম ১০ বছরের ব্যবস্থাপনা অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া ফিনটেক, ইনফরমেশন টেকনোলজি ও গভর্নেন্স বিষয়ে জ্ঞান থাকতে হবে।

তবে শেয়ারবাজারে আন্তর্জাতিক এক্সপোজারসহ ব্যতিক্রমী প্রার্থীর বিষয়ে যোগ্যতা শিথিল করতে পারে বোর্ড। এ ছাড়াও শেয়ারবাজার-ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সম্পর্কিত বৈদেশিক অভিজ্ঞতা থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com