1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
Title :
বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫ দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত রেজিস্ট্রেশন ঝুলিয়ে অন্যায্য সার্ভিস চার্জ বৃদ্ধি: বিজয়ী রাকিন সিটিতে বাসিন্দাদের লাগাতার গণ-আন্দোলন নবীনগরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে আলোচনায় সালাউদ্দিন, এলাকাবাসীর প্রশংসা প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বিডি থাই ফুডের আইপিওর অর্থ বিনিয়োগ পরিকল্পনায় পরিবর্তন

  • আপডেট : সোমবার, ২৭ মে, ২০২৪, ১০.২৩ এএম
  • ১৯০ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগৃহীত অর্থ বিনিয়োগ পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এনেছে। রোববার (২৬ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় একইসঙ্গে আইপিওর অর্থ ব্যবহারের ঘোষিত সময়সীমা বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ২০২১ সালে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করে। কোম্পানির উৎপাদনক্ষমতা বৃদ্ধি ও ব্যবসা সম্প্রসারণে এ অর্থ বিনিয়োগ করার কথা। আইপিওর অর্থ দিয়ে কী প্ল্যান্ট স্থাপন করা হবে এবং কী কী মেশিনারিজ আমদানি করা হবে-নিয়ম অনুসারে প্রসপেক্টাসে এসব তথ্য উল্লেখ করেছে কোম্পানিটি। পাশাপাশি আইপিওর অর্থ ব্যবহারের সর্বশেষ সময়সীমাও তাতে উল্লেখ করা হয়। কিন্তু নানা কারণে কোম্পানিটি একাধিকবার আইপিওর অর্থ ব্যবহার পরিকল্পনায় পরিবর্তন এনেছে। এবার তৃতীয়বারের মত পরিকল্পনা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, কোম্পানিটির কাছে আইপিওর অব্যবহৃত অর্থের পরিমাণ ৩ কোটি ৯৯ লাখ ৮২ হাজার টাকা। প্রসপেক্টাসে দেওয়া ঘোসণা অনুসারে, চলতি বছরের ১১ জানুয়ারি মধ্যে আইপিওর অর্থের ব্যবহার শেষ হওয়ার কথা। কোম্পানিটি আজ এই সময়সীমা আগামী বছরেরে ২৫ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

আইন অনুসারে, আইপিওর অর্থ প্রসপেক্টাসে বর্ণিত খাতের পরিবর্তে অন্য খাতে ব্যবহার করতে হলে এবং এ অর্থ ব্যবহারের সময়সীমা বাড়াতে চাইলে শেয়ারহোল্ডারদের অনুমতি নিতে হয়। তাদের সম্মতি পাওয়া গেলে চূড়ান্ত অনুমোদনের জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করতে হয়।

আইপিওর অর্থ ব্যবহার সংক্রান্ত নতুন পরিকল্পনার বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি জানতে আগামী ১৪ জুলাই সকাল সাড়ে ১০টায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডেকেছে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জুন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com