1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
Title :
আজ উন্মোচিত হচ্ছে YADEA-এর নতুন মডেল ইলেকট্রিক স্কুটার GT25 ঢাকা-কুমিল্লা নতুন বিকল্প সড়কের পরিকল্পনা, চাপ কমতে পারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নতুন কুঁড়ি স্পোর্টস’ কুমিল্লা অঞ্চলের প্রতিযোগিতার উদ্বোধন কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন বাঘায় গ্রাম্য সালিসে নিষ্পত্তি হলো জমি নিয়ে ষাট বছরের বিরোধ আলমডাঙ্গা পৌর মেয়র পদপ্রার্থী হাসিবুল হক লিপুর গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা “ভূমি, পরিবেশ ও আদিবাসী জনগোষ্ঠী: ন্যায়ভিত্তিক ও টেকসই ভবিষ্যতের পথে” শীর্ষক এক গোলটেবিল মতবিনিময় সভা অনুষ্ঠিত ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র, ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক চাই: মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরগুনা জেলা আরজেএফ’র কমিটি অনুমোদন পানগুছি সেতুর দাবিতে মোড়েলগঞ্জ-শরণখোলা উন্নয়ন সংগ্রাম পরিষদের মানববন্ধন

বিপুল সম্পদের উৎস জানাবেন বেনজীর

  • আপডেট : রবিবার, ২৬ মে, ২০২৪, ৯.৪০ পিএম
  • ১৪৪ Time View

যায় দিন ভালো আসে দিন খারাপ। প্রবাদটি যেন সাবেক আইজিপি বেনজীর আহমেদের জন্যই। অবসরের পর নিরিবিলি জীবনে হঠাৎই ঝড়। ঝড়ের সেই দমকা হাওয়ায় লন্ডভন্ড তার সাম্রাজ্য।

বৃহস্পতিবার (২৩ মে) বেনজীর আহমেদের সম্পত্তির ৮৩টি দলিল জব্দের আদেশ দেন আদালত। সঙ্গে ৩৩টি ব্যাংক হিসাব। এরমধ্যেই এসব সম্পত্তি জব্দের প্রক্রিয়া শুরু করেছে দুদক।

এর দুদিন না যেতেই রোববার (২৬ মে) বেনজীর আহমেদ ও তার স্ত্রী-সন্তানদের ১১৯টি স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ এলো আদালত থেকে। এছাড়া রাজধানীর গুলশানের আলিশান ৪টি ফ্ল্যাট, শতভাগ এবং আংশিক মালিকাধীন ২৩ কেম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেয়া হয়েছে।

দুদক আইনজীবী বলছেন, আদালতের আদেশে সম্পত্তির ক্রোকের প্রক্রিয়া শুরু হয়েছে। আর বেনজীরের আইনজীবী বলছেন, ক্রোক এবং ব্যাংক একাউন্ট জব্দের বিরুদ্ধে শিগগিরই আদালতের দ্বারস্থ হবেন তারা।

এ বিষয়ে বেনজীরের আইনজীবী ব্যারিস্টার শাহ মঞ্জুরুল হক আরও বলেন, উনি (বেনজীর) যেহেতু চাকরি করতেন, উনার লিমিটেড সোর্স (উৎস) ছিল। তার বাইরেও সম্পত্তি করার পেছনে উনার একটা সোর্স আছে। সেই সোর্সের তথ্য তিনিই জানাবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com