সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৬ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। কমেছে ৩২২ কোম্পানির শেয়ারদর। গত কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬১ দশমিক ৫৪ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৫০ পয়েন্টে।
এছাড়াও, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’১৩ দশমিক ০৬ পয়েন্ট কমে ১ হাজার ১৪৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৮ দশমিক ৯৮ পয়েন্ট কমে ১ হাজার ৮৮৮ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৩২২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫০৮ কোটি টাকা।
আজ ডিএসইতে মোট ৩৮২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩১ টি কোম্পানির, বিপরীতে ৩২২টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।