1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Title :
প্রশিক্ষণ ও সার্টিফিকেশন নিয়ে কাজ করবেন মিউচুয়াল ফান্ড এজেন্টরা তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর অর্থনীতিতে ২০২৬ সালের নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড কার স্বার্থে টমেটো আমদানি বন্ধ: চোরাই পথে আসছে টমেটো, কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত সুরক্ষায় ভিভো ওয়াই৩২ দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের আওতায় আসছে প্রায় সাড়ে তিন লাখ পরিবার; তথ্য সংগ্রহে নিয়োজিত ৪৮০ জন কর্মী, থাকবে ৪৮ জন নিয়মিত সুপারভাইজার

নতুন প্ল্যান্ট স্থাপনে জমি কিনবে ফার্মা এইডস

  • আপডেট : রবিবার, ২৬ মে, ২০২৪, ১০.৩৫ এএম
  • ২৩৬ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ফার্মা এইডস লিমিটেডের পরিচালনা পর্ষদ ১০৩ ডেসিমেল জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের ১৫০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ জমিতে নতুন ম্যানুফেকচারিং প্ল্যান্ট স্থাপন করবে কোম্পানিটি।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মৌজায় অবস্থিত কারখানার কাছেই ওই জমির অব্স্থান। রেজিস্ট্রেশন ও অন্যান্য ব্যয় বাদে শুধু জমি কিনতে ব্যয় হবে ১১ কোটি ৩৮ লাখ টাকা।

কোম্পানির ভাষ্য, এ জমিতে একটি স্টেট অব দ্যা আর্ট অ্যাম্পুল উৎপাদন প্ল্যান্ট স্থাপন করা হবে, যা হবে গুড ম্যানুফেকচারিং প্র্যাক্টিস (জিএমপি) এবং আইএসও মান সম্পন্ন।

ফার্মা এইডস লিমিটেড বর্তমানে ইনজেকশনে ব্যবহৃত কাঁচের শিশি (অ্যাম্পুল) উৎপাদন করে থাকে। কোম্পানির ভাষ্য, বাজারে এই পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু বিদ্যমান কারখানায় উৎপাদন বাড়ানোর সুযোগ নেই। জায়গার অভাবে সেখানে নতুন প্ল্যান্ট স্থাপন করাও সম্ভব নয়। কোম্পানিটি যদিও বাড়তি চাহিদা পূরণে অন্য কারখানায় ভাড়াভিত্তিক পণ্য উৎপাদন করছে, তবে সেটি পর্যাপ্ত নয়। এমন অবস্থায় কোম্পানি জমি কিনে নতুন প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। ওই জমিকে কাজে লাগিয়ে ভবিষ্যতে ব্যবসা বহুমুখী করার সুযোগও থাকবে।

তবে নতুন প্ল্যান্ট নির্মাণে ব্যয় কত হবে তা জানায়নি কোম্পানিটি। বলেছে-নিজস্ব অর্থায়নে এ প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে; প্রয়োজনে উপযুক্ত উৎস থেকে ঋণ নিয়ে প্ল্যান্ট বাস্তবায়ন করা হবে।

এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। আগামী ২৬ জুন সকাল সাড়ে ১১টায় এ ইজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ জুন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com