1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
Title :
বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

ফের কমল স্বর্ণের দাম

  • আপডেট : শনিবার, ২৫ মে, ২০২৪, ৯.৫৩ পিএম
  • ১৯২ Time View

দেশের বাজারে স্বর্ণের দাম ফের কমল। টানা ছয় দফা বাড়ার পর মূল্যবান এ ধাতুটির দাম দুই দফায় কমানো হলো। ঘোষিত নতুন দর অনুযায়ী, ভাল মান বা ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম কমেছে এক হাজার ২৮৩ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ ১৭ হাজার ১৭৭ টাকা।

আজ শনিবার (২৫ মে) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দামও ফের কমেছে। আজ সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যা আগামীকাল রোববার (২৬ মে) থেকে তা কার্যকর হবে।

এর আগে টানা ছয় দফায় ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম বেড়েছিল ১০ হাজার ৩৮০ টাকা। এরও আগে আট দফায় ২২ ক্যারেটের স্বর্ণের দাম কমেছিল ১০ হাজার ২৬৫ টাকা। কিন্তু আজকের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করল বাজুস। সেই হিসেবে, ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম কমেছে এক হাজার ২৮৩ টাকা। নতুন দর অনুযায়ী, আগামীকাল রোববার থেকে ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ এক লাখ ১৭ হাজার ১৭৭ টাকায় বেচাকেনা হবে। পাশাপাশি আগামীকাল থেকে ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম ১ লাখ ১১ হাজার ৮৪৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ৯৫ হাজার ৮৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৭৯ হাজার ২৫৭ টাকায় বেচাকেনা করা হবে।

আজ ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ এক লাখ ১৮ হাজার ৪৬০ টাকায় বেচাকেনা হয়েছে। পাশাপাশি ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম ১ লাখ ১৩ হাজার ৮২ টাকা, ১৮ ক্যারেটের দাম ৯৬ হাজার ৯২৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৮০ হাজার ১৩২ টাকায় বেচাকেনা হয়েছে। স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে ভরিপ্রতি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com