1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
Title :
বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

ভারতকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান

  • আপডেট : শনিবার, ২৫ মে, ২০২৪, ৯.৪৬ পিএম
  • ১৬২ Time View

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ভারতের সঙ্গে আরও অনেক খাতেই আমাদের কাজের সুযোগ রয়েছে। ভারতীয় প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করা উচিত।

তিনি বলেন, সান ফার্মাসিউটিক্যালসের বিনিয়োগে দেশের ওষুধ শিল্পে নতুন মাত্রা যোগ হয়েছে। দেশের স্বাস্থ্য খাতে নতুনত্ব নিয়ে আসা ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদানের জন্য সান ফার্মা প্রশংসার দাবিদার। বর্তমানে ওষুধ শিল্প বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। প্রযুক্তিগত বিভিন্ন পরিবর্তনের কারণে এই খাতে আমাদের আরও অনেক কাজ করতে হবে।

শনিবার (২৫ মে) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে ভারতীয় বিনিয়োগে সান ফার্মাসিউটিক্যালসের কারখানা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মা বলেন, করোনাকালে টিকা ও অক্সিজেন দিয়ে বাংলাদেশের পাশে ছিল ভারত। আগামীতেও ওষুধসহ বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের পাশে থাকবে ভারত। এ সময় বাংলাদেশের ওষুধ শিল্পের উন্নয়নে ভারতের ফার্মাকোপিয়া ব্যবহারেও বাংলাদেশকে অনুরোধ করেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রি ও মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের চেয়ারম্যান মোস্তফা কামাল, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজার) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের চেয়ারম্যান ড. আব্দুল মুক্তাদির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন ড.ফিরোজ আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com